বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কোটচাঁদপুরে বহুরুপী প্রতারক মাসুদ পারভেজ এর বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩০, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের বহিরগাছি গ্রামের কথিত প্রতারক মোঃ মাসুদ পারভেজ এর বিরুদ্ধে এলাকাবাসী সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

(৩০ শে মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় কোটচাঁদপুর উপজেলার বহিরগাছি এলাকার সাধারণ মানুষ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিক গনের সম্মুখে এলাকা বাসীর পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন মোঃ হাসান তারিখ। একই এলাকার মোঃ ওসমান গনির ছেলে বহিরগাছি গ্রামের সহজ সরল মানুষের কাছে বিভিন্ন পরিচয় দানকারী মোঃ মাসুদ পারভেজ এর বিরুদ্ধে অভিযোগ পত্রে উল্লেখ করে বলেন। মাসুদ পারভেজ আমাদের বহিরগাছি গ্রামেরই ছেলে আজ আমরা গ্রামের মানুষ কতটা নির্যাতনের স্বীকার হলে সংবাদ সম্মেলনে উপস্থিত হয় সেটা আপনারা জানেন।

বিভিন্ন পর্যায়ে পরিচয় দিয়ে এলাকায় সাধারণ মানুষের ভয়ভীতি প্রদর্শন সহ চাঁদাদাবি করে একের পর এক প্রতারণা করে চলেছে। সম্প্রতি বহিরগাছি গ্রামের একটি গাছ কাটা কে কেন্দ্র করে চাঁদা দাবি করেন ভুক্তভোগীদের কাছে চাঁদা না দেওয়াই চাকুরী জীবি একরামুল নামের এক ব্যক্তিকে মেরে হাত ভেঙে দেয় এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। কথিত প্রতারক মাসুদ পারভেজ প্রতারণার মাধ্যমে এলাকা ও এলাকার বাহিরে থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। কখনও বিদেশ পাঠানো, ব্যবসায়ীর কথা বলে, সরকারি চাকুরী পাইয়ে দেওয়া, সহ বিভিন্ন ভাবে প্রতারণার ফাঁদে ফেলে চালিয়ে যাচ্ছেন তাঁর কার্যক্রম।

এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে পারেন না। তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে জেলা বিভিন্ন পরিচয় দিয়ে ভয় দেখিয়ে পুলিশি হয়রানি সহ বিভিন্ন হুমকি ধামকি প্রদান করেন এই প্রতারক মাসুদ পারভেজ।

প্রতারক মাসুদ পারভেজের প্রতারণার স্বীকার রেজাউল করিম, রফিকুল মন্ডল, মামুনুর রশীদ, গোলাম রসুল, আব্দুর রাজ্জাক, মিরাজ হোসেন, বিকাশ বিশ্বাস, সাকিব হোসেন, বাবু, তালসার গ্রামের ছায়েরা বেগম সহ কালিগঞ্জ উপজেলার অনিল বিশ্বাস, অজয় বিশ্বাস, প্রতারণার স্বীকার হলেও ভয়ে কেউ মুখ খোলেনি। প্রতারণার স্বীকার সকলেই বলেন, তাদের কষ্টের টাকা ফেরত পেতে ও সমাজের নিকট মুখোশ উন্মোচন করতেই আপনাদের মাধ্যমে সংবাদ সম্মেলনের আয়োজন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ৪ বছরেও ঘোষিত হয়নি ঈদগাঁও ছাত্রলীগ কমিটি : হতাশ ছাত্রনেতারা 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তারদের দাবী আদায়ের কর্মবিরতিতে ভোগান্তি রোগীদের 

বরগুনায় ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু

কবি ও সংগঠক গাজী শহিদুল ইসলাম এর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সভা

চট্টগ্রামে ডিবির অভিযানে ৯৫ পিস চোরাই মোবাইল উদ্ধার; আটক ৭

বাগমারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিঃস্ব ৮০ জন পানচাষী

শিক্ষার্থীদের পরিবর্তনের কারিগর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জে গোয়েন্দা বিশেষ অভিযানে ৬,২৬০ পিস ইয়াবাসহ আটক ২ 

যুক্তরাজ্য আ.লীগের লন্ডনের কর্মীসভায় অসাংবিধানিক ইউনুস সরকারের পদত্যাগ দাবী

রাণীশংকৈলে জনতার হাতে দুই ছাগল চোর আটক