বাংলাদেশ সকাল
বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কোটচাঁদপুরে বিমল চন্দ্র হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৫, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহ কোটচাঁদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

জানা যায়, বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। দন্ডিতরা হলো-কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের মৃত আলী নেওয়াজ’র ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের কালাচানের ছেলে হাফিজুর রহমান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০১৩ সালের পৈহেলা ফেব্রুয়ারি রাতে কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের সেলুন দোকানী বিমল চন্দ্র দাসকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতদের আসামী করে কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে তার ছোট ভাই মদন চন্দ্র দাস।মামলার তদন্ত শেষে পুলিশ ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার মামলার আসামী নাসির উদ্দিন ও হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। আসামীদের মধ্যে নাসির উদ্দিন পলাতক রয়েছে বলে জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে যুব দিবস উপলক্ষে ঋণের চেক বিতরন

কর্ণফুলীতে প্রেসক্লাবের  সঙ্গে দক্ষিণ জেলা ছাত্রদলের মতবিনিময়

আমতলীতে চেতনানাশক ঔষধ মেশানো খাবার খেয়ে ৫ জন হাসপাতালে

প্রতিষ্ঠা বার্ষিকিতে আমতলী চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সংবর্ধিত

আশাশুনিতে পিএসএফ এর মালামাল স্থানীয় মেম্বার ও ইপিআরসি কর্মীর মধ্যে ভাগাভাগি: দায় এড়ালেন জনস্বাস্থ্য প্রকৌশল 

দেবহাটায় বিজয় মেলায় প্রথম হয়েছে বালা শিল্প স্টল

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২১’তম বৃত্তি বিতরণ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

রামগড়ে পিসিএনপির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত 

খুলনার পাইকগাছায় ৮০ বছরের দখলী সম্পত্তি জবর- দখলের পাঁয়তারা 

সিলেটে এসএসডিএ’র উদ্যোগে গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত