নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহ কোটচাঁদপুরে আবাসিক প্রকৌশলী কর্তৃক পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিগত মেয়রদের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে বর্তমান মেয়রের চাপ সৃষ্টি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন সকাল ১১ টার সময় কোটচাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বর্তমান মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমি বিগত ২৮/২/২০২১ ইং তারিখে কোটচাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের পর জানতে পারি যে বিগত মেয়র গণের সময়কালে ২কোটি ৯০ লক্ষ ৭০ হাজার ৭১৩ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল বাংলাদেশ উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ৩২৯ টি পৌরসভা কে বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশনা প্রদান করেন। আমি দায়িত্বভার গ্রহণের পর হতে জনস্বার্থ রক্ষা ও সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে পৌর অফিস ভবন রোড লাইট পানি সরবরাহ সহ পৌরসভার সকল বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে অব্যহত রাখতে পৌর বাসী যাতে এ সকল সুবিধা হতে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে পূর্বের বকেয়া বিদ্যুৎ বিল ২কোটি ৯০ লক্ষ ৭০হাজার ৭শত ১৩ তের টাকা এর মধ্যে ২৩ লক্ষ ৬২ হাজার ২ শত ১০ টাকা পূবের মেয়র গনের বকেয়া রেখে যাওয়া বিদ্যুৎ বিল পরিশোধ করিয়াছি। পরবর্তীতে সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রিপেইড মিটার সংযোগের মাধ্যমে গত মে,২০২১ ইংরেজি হতে বর্তমান সময় পর্যন্ত ৩৯লক্ষ ২৮ হাজার ৭শত ১০ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করিয়াছি। বর্তমানে আমি দায়িত্ব পালন করা হতে এই পর্যন্ত আমার পরিষদের কোন বিদ্যুৎ বিল বকেয়া নাই। বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী পূর্বের বকেয়া বিদ্যুৎ বিলের ব্যাপারে আমার শরণাপন্ন হলে আমি মৌখিক ভাবে তাৎক্ষণিক ২ লক্ষ টাকা প্রদানের কথা জানায় এবং পূর্বের বকেয়া বিদ্যুৎ বিল প্রতিমাসে ১লক্ষ টাকা করিয়া পরিশোধের প্রতিশ্রুতি প্রদান করা হয়। কিন্তু বিদ্যুৎ আবাসিক প্রকৌশলী আলোচনা ছাড়াই গত ২৭/১২/২২ ইং তারিখে পৌর এলাকার রোড লাইটের লাইন পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর ফলে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এহেন অবস্থা থেকে উত্তরণের জন্য আপনাদের মাধ্যমে মাননীয় স্হানীয় সরকার মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি। যাহাতে এই পৌরসভার সুনাম রক্ষায় বকেয়া বিদ্যুৎ বিল প্রতি মাসে ১ লক্ষ টাকা পরিশোধের সুযোগ প্রদান করা হয়।




















