বাংলাদেশ সকাল
রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কোটচাঁদপুর মেয়র সহিদুজ্জামান সেলিমের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ রবিবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম এর বাংলাদেশ আওয়ামী লীগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মেয়র সহিদুজ্জামান সেলিম, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক পদে থাকা কালিন সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ শাহাজান আলীর নৌকা প্রতিক কে হারিয়ে সহিদুজ্জামান সেলিম মোবাইল ফোন মার্কায় বিপুল ভোটে পৌরসভার মেয়র নির্বাচিত হন।সে সময় দলের বিরুদ্ধে নির্বাচন করে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য তিনি দল থেকে বহিষ্কার হন। গত ৩০ জানুয়ারি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক বার্তায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কোটচাঁদপুর উপজেলা, আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি মুখ করেন। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এক সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম প্যানেল মেয়র মোঃ সোহেল আরমান সহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ শ্রমিক লীগ, তাঁতিলীগ, সৈনিক লীগ সহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা কর্মী।

বক্তারা বলেন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা,আজকের ডিজিটাল বাংলাদেশ, তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে,মানবতার মা জননী বারবার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি নেতা কর্মী গন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেয়র সহিদুজ্জামান সেলিম এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কোটচাঁদপুর আওয়ামী লীগের সু বাতাস বইছে বলে উৎসুক নেতা কর্মী গন মনে প্রাণে বিশ্বাস করেন। এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে কোটচাঁদপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের শক্ত অবস্থান তৈরী হলো বলে মত প্রকাশ করেন আওয়ামীলীগ সহ এর অঙ্গ সংগঠন এর নীতি নির্ধারকগণের।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে এএসপির আত্মহত্যা

ডিমলায় স্ত্রী দিলেন ডিভোর্স, পিতা দিলেন তিন সন্তানকে কীটনাশক

ছিনতাইকারীদের খপ্পরে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মতিউর রহমান লিটু 

অবশেষে র‌্যাবের জালে বন্দী আলমগীর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নুর খাঁ

দেবহাটার ইছামতী নদী থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

বেসরকারি (এমপিও) শিক্ষক সমাজের বাজেট ভাবনা

ঝিনাইদহ জেলা কারাগারে দন্ড প্রাপ্ত কয়েদির মৃত্যু

যেভাবে চলছে নিউ গরীবশাহ হাসপাতাল, পর্ব ১

ঈদগাঁওর বিভিন্ন এলাকার ব্যারিস্টার মিজান সাঈদের নির্বাচনী প্রচার-প্রচারণা  

সাংবাদিকতায় বিশেষ অবদানে সম্মাননা স্বারক পেলেন বাঁশখালীর কৃতি সন্তান আনিছুর রহমান