বাংলাদেশ সকাল
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কোটচাঁদপুর যুব-মহিলা লীগের মিছিল ও শান্তি সমাবেশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ বিএনপি,জামাত ও স্বাধীনতা বিরোধী চক্রের সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে (৫ ই-মার্চ) রবিবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পৌর বলুহর বাস স্ট্যান্ড সংলগ্ন আল-আমীন স্কুলে উপজেলা যুবমহিলা লীগের আয়োজনে,উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের যুব মহিলা লীগের নেতা কর্মীদের পদচারণায় স্কুলের মাঠ কানাই কানাই পূর্ণ হয়ে যায়।

এর পর শুরু হয় মিছিল, পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি পূনরায় আল আমিন স্কুলে এসে উপস্থিত হয়। পরবর্তীতে বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সাদিয়া আক্তার পিংকির সভাপতিত্বে, মোছাঃ নাজমা খাতুন এর সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর-মহেশপুর ঝিনাইদহ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেছা মিকি, পৌরসভার মেয়র মোঃ শহিদুজ্জামান সেলিম,বীর মুক্তিযোদ্ধা কায়দার রহমান,উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম মনি,বলুহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন,যুগ্ম আহবায়ক মোঃ আশরাফুল আলম খোকন,যুগ্ম আহবায়ক মোঃ আজম বিশ্বাস, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল,কুশনা,বলুহর এলাঙ্গী, দোড়া সাফদারপুর ইউনিয়ন যুব মহিলা লীগের নেতা কর্মীসহ অঙ্গ সংগঠন এর নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই মানুষ নিরাপদ আশ্রয়ে আছেন। আওয়ামী লীগের আমলে গরীবদের ভাগ্যের পরিবর্তন হয়। গরীবদের নেই খাদ্য,বস্ত্র,বাসস্থান শিক্ষা চিকিৎসার কোন চিন্তা। সন্তান আপনার চিন্তা করছেন প্রধানমন্ত্রী। আপনার সন্তানের বিনামূল্যে বই বিতরণ করছেন উপবৃত্তির ব্যবস্হা করেছেন। চিকিৎসা সেবা পৌঁছে দিতে এলাকা ভিত্তিক কমিউনিটি ক্লিনিক চালু।খাদ্যের ব্যবস্হা করেছেন। গরীব হতদরিদ্র পরিবারের সদস্যের জন্য মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হচ্ছে বিনামূল্যে এবং ১৫ টাকা কেজি দরে স্বল্প আয়ের মানুষের মাঝে চাল, ডাল আটা তেল চিনি পেয়াজ পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ভূমিহীন দের জমি সহ ঘরের ব্যবস্থা করেছেন।জমি আছে ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা করেছেন। মুক্তিযোদ্ধা, বিধবা,প্রতিবন্ধী,বয়স্ক মাতৃত্ব কালীন, হরিজন ভাতার ব্যবস্থা করেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ। আগামী’র স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকল কে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে বোর্ডবাজারে আলোচনা সভা ও দোয়া সম্পন্ন

ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫ 

মানিকছড়িতে এনজিওর ঋণের টাকার চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

দক্ষিণ চব্বিশ পরগনায় ৩৫টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন : যেখানে সেখানে অযোগ্য বর্জ্য বন্ধ

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তাহির তাহুর ঈদুল ফিতরের শুভেচ্ছা

কর্মকর্তা থাকেন ঢাকায়, কাশিয়ানী প্রাথমিক শিক্ষা মূখ থুবড়ে পড়ার উপক্রম

কর্ণফুলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা