বাংলাদেশ সকাল
শনিবার , ২৭ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কোটা সংস্কার আন্দোলন চলাকালে এক নেতা নুরকে চার লাখ টাকা দেন : ডিবি প্রধান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

 

বাংলাদেশ সকাল ডেস্ক : কোটা আন্দোলন চলাকালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে এক নেতা চার লাখ টাকা দিয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

এই ৪ লাখ টাকা কাকে, কীভাবে, কী জন্য খরচ করা হয়েছে সেসব বিষয়ে জানার জন্য ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ চেষ্টা করছে বলেও জানান তিনি।

আজ শনিবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এ তথ্য জানান।

হারুন অর রশীদ বলেন, নুরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম। তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। নুর একটা কথা স্বীকার করেছেন। আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে চার লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি। সে চার লাখ টাকা নুরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন। কি জন্য সেই নেতা নুরকে দিয়েছেন সেসব বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোটা আন্দোলনে সমন্বয়কদের সঙ্গে সাবেক ভিপি নুরুল হক নুরের ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান হারুন অর রশীদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং অপর দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আমরা শুক্রবার দিবাগত রাতে নিয়ে এসেছি। তারা বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বলেছেন। আমরা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলে, আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া। তাদের ক্ষেত্রে আমরা সেটাই করছি।’

এ ছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে আমাদের কাছে রয়েছেন । তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছি।

গতকাল শুক্রবার (২৬ জুলাই) পাঁচ দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত ২১ জুলাই তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে বৃহস্পতিবার (২৫ জুলাই) সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে পার্থকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্রগ্রামে বাস কাউন্টারে ঘরমুখী মানুষের ভীড় : ভোগান্তি চরমে

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দ

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ওয়াসিম, সম্পাদক মাহফুজ

বসিরহাটের এম পি হাজী নজরুল ইসলামের পরলোকগমণ : বিভিন্ন মহলের শোক প্রকাশ

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র বার্ষিক বনভোজন  

ঢাকায় সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

বেনাপোলে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত ১, আহত ১

তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানী

কাদিয়ানী ‘আহমেদীয়া জামাত’র আদ্যপান্ত

পাইকগাছায় চিংড়ী শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময়