এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ নির্দেশনায় এসআই (নিঃ)নিরুপম নাগের নেতৃত্বে অত্র থানার সংগীয় অফিসার ও ফোর্সদের অভিযানে শাওন (৩২)হত্যা মামলার রহস্য উদঘাটন ও ০৩ ঘাতক গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের সূত্রে জানা যায়, নিহত শাওন (৩২), পিতা-হযরত আলী, সাং-গোহাইলকান্দি তিনকোনা পুকুরপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর সহিত আসামী তোফাজ্জল হোসেন শাহীন (৩৫), পিতামৃত-আবুল হোসেন সাং-গোহাইলকান্দি তিনকোনা পুকুরপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর টাকা পয়সার লেনদেন নিয়া বিরোধ ছিল।
উক্ত বিরোধের জের ধরিয়া ইং ০৯/০১/২০২৩ তারিখ রাত অনুমান ১০.০০ টার সময় আসামী তোফাজ্জল হোসেন শাহীন সহ তাহার সাথে থাকা দিদার, অমি ও শাওন সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন মিলে কোতোয়ালী থানাধীন গন্দ্রপা বাংলাদেশ ব্যাংকের পিছনে বাগানে বসে আড্ডা দেওয়া ও লুডু খেলার সময় আসামী তোফাজ্জল হোসেন শাহীন তাহার পাওনা টাকা শাওনের কাছে চাইলে শাওন তাহাকে খারাপ কথা বলে। আসামী এই কথা সহ্য করতে না পারিয়া তাহার পাশে থাকা লাঠি দিয়া প্রথমে শাওনের পায়ে আঘাত করে এবং পরে তার মাথায় আঘাত করে। পরবর্তীতে শাওন মাটিতে লুটিয়ে পড়িলে আসামীরা ভোর রাতে শাওনকে ফেলে রেখে চলে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন শাওনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে চিকিৎসারত অবস্থায় শাওন মৃত্যুবরন করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে শাওনের সহোদর বড় ভাই মোঃ শাকিল(৩৫) কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করিলে অভিযোগের ভিত্তিতে অত্র থানার এসআই(নিঃ) নিরুপম নাগ নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স কোতোয়ালী থানাধীন গন্দ্রপা সাকিন হতে এজাহারভূক্ত আসামী ১। তোফাজ্জল হোসেন শাহীন (৩৫), ২. মোঃ দিদার (২৫), ৩। মোঃ অনিত হাসান অমি (২৪)দেরকে গ্রেফতার করেন এবং আসামী ১। তোফাজ্জল হোসেন শাহীন (৩৫), ২. মোঃ দিদার (২৫) হত্যাকান্ডের ঘটনা স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেন।
উল্লেখ্য যে, বর্নিত ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৭/২৭, তারিখ- ১১/০১/২০২৩ ইং, ধারা-১৪৩/৩৪২/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।




















