বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কোনো দল বা ব্যক্তিকে পক্ষ করে ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো দল বা ব্যক্তিকে পক্ষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, আসন্ন নির্বাচনের অন্তরায় যারা হবেন- নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবেন এবং নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন তাদের জন্য এই ভিসা নীতি প্রয়োগ করা হবে। আমরা মনে করি এটা তাদের অভ্যন্তরী ব্যাপার, এ নিয়ে আমাদের কিছু বলার নেই।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লেগ্রাউন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার কোন দেশে যে বলেছে, তোমরা যদি ডেভেলপমেন্ট দেখতে চাও, দেশকে এগিয়ে নিতে চাও তাহলে বাংলাদেশকে ফলো করো, শেখ হাসিনাকে ফলো করো।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নির্বাচন খুবই আসন্ন, এজন্য সব দল তাদের বিভিন্ন দাবী-দাবা নিয়ে আমাদের কাছে আসছে। আমার মনে হয় কিছুদিন পরে জনগণ আনন্দিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি সুসংঘটিত করবে

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে যা বলল পুলিশভিসা নীতি প্রসঙ্গে তিনি বলেন, ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমাদের কিছু বলার নেই। কাকে ভিসা দিবে, নাকি না দিবে, সেটা তাদের নিজস্ব এখতিয়ার। সেখানে আমাদের কিছু বলার নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসান সিআইপি প্রমুখসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জনপ্রিয় হয়ে উঠেছে কর্ণফুলীর দক্ষিণ পাড় : বিনোদন প্রেমীদের ভীড় 

কোটচাঁদপুর আবাসিক প্রকৌশলী কর্তৃক পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডাসারে মুক্তিযোদ্ধাদের সম্মানে তারেক রহমানের সৌজন্যে কম্বল বিতরণ

পার্বতীপুর মনিহারী পট্টি ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বাড়ছে তিস্তার পানি; খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট; বন্যার আশংকা

নওগাঁয় তথ্য দিতে ডেকে বিআরটিএ ইন্সপেক্টর-এর নেতৃত্বে সাংবাদিক লাঞ্চিত

রাণীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার -১

পরিবেশ উন্নয়নে আমরা যেন একসাথে কাজ করি: না’গঞ্জ চেম্বারের ইফতারে জেলা প্রশাসক 

রুমাতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর সাথে সেনাবাহিনীর সংঘর্ষে ২ সেনাসদস্য নিহত, আহত ২

না’গঞ্জের ব্যস্ততম সিরাজউদ্দোল্লা সড়ক ও ড্রেন সংস্কার এর কাজ খুব দ্রুত গতিতে করার আহ্বান