বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ক্রিস্টাল মেথসহ ২কারবারী আটক-র‌্যাব-৭

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২০, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

ক্রাইম ডেস্ক॥ চট্টগ্রাম সীতাকুন্ড এলাকায় ২জন মাদক ব্যবসায়ীকে আটকসহ ৩৭৩গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১৯জুন,সীতাকুন্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি চেকপোষ্ট স্থাপন গাড়ী তল্লাশীকালে একটি সন্দেহজনক বাসকে থামানোর সংকেত দিলে দুজন লোক বাস থেকে নেমে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ আইয়ুব খান ভুইয়া (৫৮) ও বদিউল আলম (৫৫) পিতা-মৃত নুরুল আলম ভুইয়া

ও পিতা-মৃত আফজাল মিয়া। সাং-কুচিয়ামোড়া, থানা-সন্দীপ ও সাং-সরাইপাড়া, থানা-পাহাড়তলী, উভয়জেলা চট্টগ্রাম মহানগরী’দ্বয়কে আটক করে।

গোপন সংবাদে চট্টগ্রাম হতে একটি যাত্রীবাহী বাসযোগে অবৈধ মাদকদ্রব্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছে এমন তথ্যে একটি আভিযানিক দল আসামীদের আটক করে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে তাদের নিকট মাদকদ্রব্য আছে যা বিক্রয়ের জন্য তারা তাদের হেফাজতে রেখেছে। উপস্থিত সাক্ষীদের সামনে বাসের ব্যাগ রাখার তাক এর ভিতর থেকে ৩৭৩ গ্রাম নেশাজাতীয় এ্যামফিটামিন উপাদানযুক্ত দানাদার মাদকদ্রব্য যার বাণিজ্যিক নাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) সংগ্রহ করে চট্ট্রগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩৭ লক্ষ টাকা।

আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।তথ্য নিশ্চিত করেছেন,র‍্যাব-৭,সহকারী সিনিয়র পরিচালক নুরুল আফসার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ইসলামী আন্দোলন’র গণ সমাবেশ অনুষ্ঠিত 

বেনাপোলে দুর্ধর্ষ চুরি

বদলগাছীতে আদিবাসী গৃহবধূর মাথা ন্যাড়া করল দূর্বত্তরা

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ 

পূর্বাচলের নিঝুম পল্লীতে পিবিআই ঢাকা মেট্রো (উঃ) এর “ফ্যামেলী ডে ও বসন্ত উৎসব-২০২৩” উদযাপন

নারায়ণগঞ্জে রেষ্টুরেন্টে অভিযান; আপত্তিকর অবস্থায় ১৮ জন তরুণ-তরুণী আটক

দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

সীতাকুণ্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ ভট্রাচার্য্য আর নেই

হিজড়া সেজে মেহেরপুরের নিশান ও মাজিদুলের হিজড়াদের পেটে লাথি, অভিযোগ অন্তরালে নারী ব্যবসার

বড়দল উচ্চ বিদ্যালয় এর সভাপতি হাজী এম ইউনুছ আলী