এনামুল হক ছোটন : একটি সামাজিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান খন্দকার মোহাম্মদ আলী ও জাহেদা ফাউন্ডেশন। গত শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর এডওয়ার্ড ইনষ্টিটিউশন স্কুল প্রাঙ্গনে খন্দকার মোহাম্মদ আলী ও জাহেদা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজানে অস্বচ্ছল (অসহায়) পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন খন্দকার মোহাম্মদ আলী ও জাহেদা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা খন্দকার বাকী বিল্লাহ। ময়মনসিংহ জেলা শাখার আওয়ামী যুবলীগের আহবায়ক এড. আজাহারুল ইসলাম, মসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মান্নান, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খান পাঠান মিঠু, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী পারভেজ রানা ও খন্দকার জোবায়েদুর রহমান সহ প্রমুখ।




















