বাংলাদেশ সকাল
রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেতার মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

 

মো.আকতার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বালু ভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী (২৭) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল কাদের চৌধুরী ব্যাটালিয়ন এলাকার আফসার হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

জানা যায়, নুরুল দুপুরে মোটরসাইকেলে করে খাগড়াছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা নুরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথে মানিকছড়ির কাছাকাছি গেলে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান বলেন, ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর বদলগাছী উপজেলা যথাযোগ্য মর্যদায় বড় দিন পালিত

শিক্ষক-শিক্ষিকার সহযোগিতায় নকল, চলছে প্রাথমিক শিক্ষার বার্ষিক মূল্যায়ন পরীক্ষা

ডাসারে এক হাজার অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরন 

ইসলামিক রিলিফের সহায়তায় গঙ্গাচড়ায় স্বাবলম্বী ৮শত এতিম পরিবার 

পঞ্চগড়ে গাঁজা সহ আটক ১

পঞ্চগড় -১ আসনে নৌকার মাঝি সাম্রাটকেই চান সকলে

মৎস্য সপ্তাহ উপলক্ষে গঙ্গাচড়ায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্তকরণ

জয়পুরহাটে বিএনপির মহান মাতৃভাষা দিবস পালন

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত: সোনার বাংলা গড়ার আহ্বান রাষ্ট্রদূত ইমরানের

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক