বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিক্ষক-শিক্ষিকার সহযোগিতায় নকল, চলছে প্রাথমিক শিক্ষার বার্ষিক মূল্যায়ন পরীক্ষা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ

মোঃ হৃদয় ইসলাম, জামালপুর॥ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার টাবুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের সামনে বই দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

গত ১৯ডিসেম্বর সোমবার ১১নংচরপুটিমারী ইনিয়নের টাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা চলাকালীন সময়ে গিয়ে এমন চিত্র লক্ষ করা গেছে। ৪র্থ শ্রণীর বার্ষিক পরীক্ষার কক্ষে দেখা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কক্ষ পরিদর্শক সোমা ফেরদৌসীর উপস্থিতে পরীক্ষার্থীরা বই সামনে খোলে দেখে দেখে উত্তর পত্র লিখছে। একই অবস্থা অন্যান্য শ্রেনির কক্ষেও। বই সামনে নিয়ে নকল করে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। পরীক্ষা নয় যেন নকলের হাট বসেছে।

বই সামনে দিয়ে নকল করার ব্যাপারে বিদ্যালয়ে উপস্থিত কক্ষ পরিদর্শক সহকারী শিক্ষক সোমা ফেরদৌসী, ইদ্রিস আলী ও রেজাউল কোন সদোত্তর দিতে পারেন নি। তবে করোনা কথা বলে তারা পরীক্ষার হলের অনিয়মের কথা পাশ কাটিয়ে যান।

এ ব্যাপারে বিদ্যালয়র প্রধান শিক্ষকের সাথে এব্যাপারে কথা বলতে চাইলে সহকারী শিক্ষকরা জানান, তিনি অসুস্থ্যতার জন্য বিদ্যালয়ে আসেন নি। এছাড়াও বিলকিছ আক্তার নামে আরও একজন শিক্ষিকাও বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুন মান্নানের সাথে মুঠোফনে কথা হলে তিনি বিষয়টি পত্রিকায় লেখা লেখি না করার জন্য বলেন।

এব্যাপারে ক্লাস্টার এটিও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আ:গফুর জানান, তিনি পরিক্ষার্থীর সামনে বই দিয়ে পরীক্ষার নেওয়ার ব্যাপারে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডা. জাফরুল্লাহ চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে

ডাসারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

জগন্নাথপুরের ইসহাকপুরে সরকারি ভূমি দখল, যাতায়াতে ভোগান্তি পথচারীদের 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতির মৃত্যু

কোটচাঁদপুর ফাউন্ডেশনের ভিন্ন আয়োজনে শীত বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাঁশে এমপি আজিজ

নাটোরে লিগ্যাল এইডের পরামর্শে ৪৪৬ মামলা নিষ্পত্তি

কোটচাঁদপুরে হিন্দু ধর্ম থেকে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

হঠাৎ উত্তাল ঈদগাঁও, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ; দু’পক্ষের প্রতিবাদ সমাবেশ 

বাগাতিপাড়ার অটোরিকশা চালককে হত্যার ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামি গ্রেফতার