বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খাগড়াছড়িতে সাইবার নিরাপত্তা ও ইভিটিজিং সচেতনতায় কর্মশালা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

 

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি : “সচেতন রই- সাইবার স্মার্ট হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে সাইবার নিরাপত্তা ও ইভটিজিং বিষয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ফেব্রুয়ারি)বিকাল ৩টায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

এ সময় উন্মুক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্কুলের আসা-যাওয়ার সময় বিভিন্ন ধরনের সমস্যাগুলো তুলে ধরেন এবং বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে পুলিশ সুপার মুক্তা ধর বলেন,স্কুলে আসা-যাওয়ার সময় কোন অটোচালক কিংবা বখাটে ছেলেরা শিক্ষার্থীদের ছবি তোলা,খারাপ অঙ্গভঙ্গিসহ নানান ভাবে হেনস্থা করার চেষ্টাকারীদের চিহ্নিত করে রাখা এবং জরুরি নাম্বার ৯৯৯ এ কল দেয়া। শিক্ষার্থীদের কোন ধরনের ইভটিজিং সহ বিভিন্ন হেনস্থার চেষ্টা করা হয়,তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তাদের কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ারী দেন।

সেই সাথে বিভিন্ন ধরনের নির্জন রাস্তা ববং ঝুঁকিপূর্ণ স্থানে পৌর সভা’র কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন করার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম,সদর থানার অফিসার্স ইনচার্জ তানভীর হাসান, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাপ্তাহিক গণবাংলা আয়োজিত আলোচনা সভায় ড. দীপু মনি : নেত্রীর জন্য জান দেওয়া নয়, বরং তাঁর সিদ্ধান্ত মানার আহ্বান

বোদায় ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

মাদকের সয়লাব বাগমারা, মোহনপুর, পুঠিয়া,মান্দা ও আত্রাই !

ভূরুঙ্গামারীতে জলমহালে বালু ভরাট; ইজারা নিয়ে চরম বিপাকে মৎস্যজীবীরা

বাকৃবিতে কৃষিবিদ দিবস ২০২৩ পালিত

আশ্রয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার নজরুল

টাঙ্গুয়ার হাওরে তরুণীর প্রকাশ্যে মদের বোতল নিয়ে ঘোরার দৃশ্যে মিশ্র প্রতিক্রিয়া

ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমরুল ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত

ট্রাম্প র্কাড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবে না

ভোগান্তি লাঘবে ফতুল্লার গুরুত্বপূর্ণ পাঁচটি খাল পরিস্কার করার উদ্যোগ