বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খাগড়াছড়িতে সেনাবাহিনীর নবীন সদস্যদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি : সেনাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা অক্ষুন্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রামের এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।

বুধবার সকাল ৯ টায় খাগড়াছড়ির দীঘিনালায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে রিক্রুট ব্যাচ ২০২৩ এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

এ সময় তিনি দেশ মাতৃকার যে কোন সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকারও আহবান জানান।

উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।,কর্নেল আ স ম বদিউল আলম, এএফডব্লিউসি, পিএসসি জি+ শাখা, ডিজিএফআই, খাগড়াছড়ি, কর্ণেল রুসলান উর রহমান, পিএসসি, কর্ণেল স্টাপ, ২৪ পদাতিক ডিভিশন,লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান, পিপিএম, পিএসসি, অধিনায়ক ৫৪ বিজিবি,ডেট কমান্ডার, এএসইউ,খাগড়াছড়ি শাখা, অধিনায়ক ২৪ এফআইইউ, চট্টগ্রাম।

রিক্রুট ব্যাচে ২০২৩ -য়ে ৮৭১ জন নবীন সদস্য ৯ মাসের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন।

প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭’শ পরিবার পেলো শীতবস্ত্র

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদিরের ২৭’তম স্মৃতি বার্ষিকী পালন 

শ্যামনগরে ধর্ষণ মামলার স্বাক্ষী হওয়ায় পাল্টা ধর্ষণ মামলায় কারাগারে স্বাক্ষী

সীতাকুন্ড বিএনপির ফরম বিক্রি বাণিজ্য

গংগাচড়া উপজেলায় জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘শেখ রাসেল দিবস’ পালিত

রাণীশংকৈলে স্থানীয় সরকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সীতাকুণ্ডে বন্ধ পাঁচ পাটকল মিল চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন 

যশোরে ডিবির অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার; উদ্ধার দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট 

যথাযথ মর্যাদায় দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  পালিত