বাংলাদেশ সকাল
রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খাগড়াছড়ির অপহৃত ব্যক্তি ঢাকায় উদ্ধার, গ্রেফতার ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর থানার গোলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ জিরো মাইল এলাকা থেকে মো. শামসু আলম (৩৮)কে একটি অপহরণ চক্র কালো রঙের একটি প্রাইভেটকারে অপহরণ করে নিয়ে যায় এবং অজ্ঞাত অপহরণকারীরা অপহৃত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিকটিমের পরিবারের নিকট ফোন করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভিকটিমের স্ত্রী পপি আক্তার গত ৩১ আগস্ট খাগড়াছড়ি সদর থানায় এসে উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে একটি অপহরণ মামলা দায়ের করে।

অপহরণের ঘটনাটি খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারকে অবগত করিলে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর তাৎক্ষণিক দিক-নির্দেশনায় প্রাথমিক তদন্তে প্রাপ্ত সকল তথ্য সূত্র বিশ্লেষণ করে অত্র মামলার এস.আই (নি.) মিনহাজুল আবেদিনসহ খাগড়াছেড়ি জেলা পুলিশের একটি চৌকস দল বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ঐদিনই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেল ঘাট এলাকায় রূপনগর ৬নং গলির বাসার ৬ষ্ঠ তলা থেকে ভিকটিম মো. শামসু আলম (৩৮)কে জীবিত ও অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

পরবর্তীতে ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং ভিকটিম সুস্থবোধ করলে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের সদস্য আসামি লক্ষীপুর জেলা রামগঞ্জ থানার বরিয়াইশ এলাকার মৃত আবিদ মিয়ার ছেলে মো. নুরনবী (৪৬), রাজবাড়ী জেলার কালুখালীর থানার বিশখাদা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইব্রাহীম (২৪) ও পাবনা জেলার ধোপাখাটা এলাকার আব্দুর রহিমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৬) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপহরণ ও মুক্তিপণের বিষয় স্বীকার করে। পরবর্তিতে গ্রেফতারকৃত আসামিদের কোর্টে পাঠানো হয় এবং অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছায় গরিবের ঈদের চাউল উধাও : বিতরণে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহে বিএনপি-জামাতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সীমান্তবর্তী শেরপু‌রে বিলুপ্ত প্রজাতির মেছো বাঘ উদ্ধার

সংযুক্ত আরব আমিরাতের দুবাই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুছ

শেরপুরে নালিতাবাড়ী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বড়াইগ্রামে আগুনে পুড়ে ছাই হলো ৪টি গরু ও ৪টি ছাগল; অগ্নিদগ্ধ একজন

রতন সরকারের মৃত্যুতে গঙ্গাচড়া উপজেলা মডেল প্রেসক্লাব এর শোক প্রকাশ

নওগাঁর আত্রাই বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

পঞ্চগড়ে মডার্ণ পাইথিয়ান গেমস এর সভাপতি হলেন নয়ন

বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদলের কারামুক্ত ও কারাবন্দী নেতাকর্মীদের পাশে সাবেক এমপি লালু