বাংলাদেশ সকাল
সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খুলনার প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ

 

খুলনা সংবাদদাতা : খুলনার চাঞ্চল্যকর প্রভাষক চিত্তরঞ্জন হত্যা ও ডাকাতি মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজু মুন্সিকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৬। রোববার (২১ জানুয়ারি) দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষক চিত্তরঞ্জন কেএমপি খুলনা সদর থানধীন আমতলা মোড়ে স্বপরিবারে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় পিটিআই মোড় অবস্থিত নিজ নামীয় (চিত্ত স্যারের ব্যাচ) শেষ করে তিনি ২০১৭ সালের ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরেন। একই রাতে ডাকাতির উদ্দেশ্যে বাসার জানালার গ্রিল কেটে আসামিরা ভিতরে প্রবেশ করে। ভিকটিম চিত্তরঞ্জন আসামীদের বাঁধা দিলে আসামীরা তাকে হাত, পা ও মুখ বেধে হত্যা করে লাশটি খাটের উপর ফেলে রাখে। একইসঙ্গে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে চলে যায়। এ ঘটনায় কেএমপি খুলনা সদর থানায় ভিকটিমের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীদের বিরূদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২১ সালের ১১ মার্চ খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত ২ আসামীকে মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন।

পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে খুলনার চাঞ্চল্যকর প্রভাষক চিত্তরঞ্জন হত্যা ও ডাকাতি মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অবস্থান করছে। শনিবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজু মুন্সিকে গ্রেফতার করে। সর্বশেষ তাকে কেএমপি খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটার ইছামতী নদী থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

নানা আয়োজনে মধ্য দিয়ে সুনামগঞ্জে বিজয় দিবস পালিত

তালতলীতে ডিবির অভিযানে অবৈধ কেমিক্যাল ব্যবসায়ী আটক

রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

তালতলীতে ৫’শ টাকার জন্য ছুরিকাঘাত 

বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানালেন টিউলিপ সিদ্দিক

জাকির হোসেন রানা বিপিটিএ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

জুম খোকনের আজগুবি কমিটি নিয়ে হট্রগোল কানাডা বিএনপিতে

আজ ভারতের বিভিন্ন জায়গার সাথে সিরাকল মহাবিদ্যালয়ে ভাষা দিবস উদযাপিত

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ