বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

 

ঢাকা অফিস : রাজধানীর রূপনগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ সাজ্জাদ হোসেন সাগর (২৮) ও মোঃ শামীম ফকির (২৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১টি চাপাতি ও ১টি রড কাটার উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৯টায় রূপনগর থানার রূপনগর হাউজিং জামে মসজিদের পিছনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

রূপনগর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক রূপনগর থানার রূপনগর হাউজিং জামে মসজিদের পিছনে খালপাড় এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রূপনগর থানার টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ সাগর ও শামীমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ৪/৫ জন দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অবৈধভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণের অপরাধে রূপনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেন তারা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা উক্ত স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে রূপনগর এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।

উল্লেখ্য, গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন সাগরের বিরুদ্ধে রাজধানীর রূপনগর, মিরপুর মডেল ও পল্লবী থানায় ডাকাতি, মাদক ও চুরির ৮টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত শামীম ফকিরের বিরদ্ধে রূপনগর থানায় একটি চুরির মামলা রয়েছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে সয়াবিন তেলের দাম বেশি, মেমোও দিচ্ছে না দোকানদার

বাগমারায় উন্নয়নের ১৫ বছর ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ শনিবার

ঝিকরগাছায় দরিদ্র্যতাকে জয় করে যমজ বোন হীরা-মুক্তার জিপিএ ৫ প্রাপ্তি 

অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের সদস্য সচিব নির্বাচিত, চ্যানেল আমতলীর শুভেচ্ছা 

রাণীনগরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন

কালীগঞ্জে বিদ্যালয়ের বই চুরি করে বিক্রির সময় জনতার হাতে আটক

বরগুনা জেলার সংসদীয় ৩টি আসন পুনঃ বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত 

লালমনিরহাটে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন

বদলগাছীতে ভাই খুনের আসামী ভাই র‌্যাবের হাতে আটক 

যশোরে বিষাক্ত মদ পানে তিন জনের মৃত্যু