বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খুলনা- ৬ সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে রশীদুজ্জামানকে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম পুলিশ হেফাজতে রেখে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন বলেন, আমরা আসামি রশীদুজ্জামানের সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক আমাদের যুক্তি-তর্ক শুনে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিশ্বাস করি তিন দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈয়েব হোসেন নুর বলেন, ২০২২ সালের ২১ অক্টোবর রাত ১১টায় আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারধর ও মালামাল লুটপাটের ঘটনা দেখিয়ে গত ২৬ আগস্ট মামলা রেকর্ড হয়। যে সময়ের ঘটনা সে সময় রশীদুজ্জামান এমপি ছিলেন না। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তার নামে মামলা করে তাকে রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি তিনি ন্যায়বিচার পাবেন। সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বিরুদ্ধে মামলাটি করেন কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের ছেলে বিএনপি নেতা ফসিয়ার রহমান। এ মামলায় ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করা হয়। গত ১৬ অক্টোবর পটুয়াখালী থেকে তার মেয়ের বাড়ি থেকে রশীদুজ্জামানকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু

রাণীনগরে শিশুকে যৌন নীপিড়ন মামলার আসামী গ্রেপ্তার 

রাণীনগরে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে এমপির প্রচারণা

ভালুকায় আগুনে প্রাইভেটকার সহ ৪০ দোকান পুড়ে ছাই

ইতিহাস আর ঐতিহ্যের ধারক পাকশী ‘হার্ডিঞ্জ ব্রিজ’, ১১০ বছরে পদার্পণ

রায়পুরায় আইনশৃঙ্খলা কমিটির সভা

নেত্রকোনা জেলা সদর হাসপাতালের সামনে ছিনতাইকারী ও দালালদের উপদ্রব

আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন : সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড 

আজ ভারতের বিভিন্ন জায়গার সাথে সিরাকল মহাবিদ্যালয়ে ভাষা দিবস উদযাপিত

যশোরে বহুল আলোচিত সাবেক পৌর কাউন্সিলর মোস্তফার বিরুদ্ধে আরও মামলা