বাংলাদেশ সকাল
শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খেয়া ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পটুয়াখালীতে প্রতিবাদ সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২২ ৯:২১ অপরাহ্ণ

 

মোঃ আবদুল আলিম, পটুয়াখালী প্রতিনিধি॥ খেয়া ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পটুয়াখালীতে আজ ৯/১২/২০২২ইং তারিখ রোজ শুক্রবার সন্ধা ৬ টায়, পটুয়াখালীর সদর উপজেলাধীন লাউ কাঠী খেয়া পারাপারের ভাড়া বহুগুন বাড়ার প্রতিবাদে সর্বস্তরের জনসাধারনদের নিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী জেলা শহরের দুই দিকে লাউকাঠী নদী ও লোহালিয়া নদী দ্বারা বেষ্টিত থাকায়, এই দুটি নদীতে ৭/৮ টি খেয়া ঘাট স্থাপন করা হয়েছে।

জেলা শহরের উত্তর এবং পূর্ব পাড়ের ১৫-২০টি ইউনিয়নের মানুষ এই সকল খেয়া পাড় হয়েই জেলা শহরে প্রবেশ করতে হয়। এই খেয়া ঘাট গুলো নিয়ন্ত্রন এবং ইজারা দেয় পটুয়াখালী পৌরসভা। প্রতিবছর নামমাত্র টাকায় ইজারা নিয়ে এক শ্রেনীর অসাধু চক্র গ্রামের খেটে খাওয়া গরীব মানুষদের জিম্মি করে অমানবিক ভাবে বাড়া আদায় করে থাকে,যার ধারাবাহিকতা বর্তমানেও চলছে।এইরকম অমানবিক ভাবে ভাড়া আদায়ের প্রতিবাদে আজ লাউকাঠী খেয়া ঘাটি প্রতিবাদ সভা ও গন স্বাক্ষর গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

পরবর্তীতে এই গণস্বাক্ষর সম্বলিত স্বারক লিপি পটুয়াখালী পৌর মেয়র ও জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে দাখিল করার সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আঃ জলিল সিকদার।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ সকালের পটুয়াখালী প্রতিনিধি এ্যাড. মোঃ আবদুল আলিম।

বক্তব্য রাখেন বাবু সুভাষ নাগ, মোঃ জাকির হোসেন, রিপন রায়, মোঃ মজিদ মোল্লা প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

‘সাস’ এর আয়োজনে দেবহাটায় নিউরো মেডিসিন স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

নলডাঙ্গায় সেনাবাহিনীর কম্বল বিতরণ

রামগড়ে অবৈধভাবে যত্রতত্র বিক্রি হচ্ছে জ্বালানি তেল

প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার ভুয়া চেকের ছবি মির্জা ফখরুলের নামে ভাইরাল : ফ্যাক্টওয়াচ

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ: আ.লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩২৯ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

গঙ্গাচড়া জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

বছরের চার মাসে অতিবাহিত হলেও চার সহস্রাধিক শিক্ষার্থী পায়নি বই 

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে  ২ ব্যবসায়ীকে জরিমানা