বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খেলা শেষে ঘরে ফেরা হলোনা কলেজ শিক্ষার্থী জাদরানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুকুরে ডুবে আয়াছ উদ্দিন জাদরান নামের কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঈদগাঁও জাগির পাড়া বায়তুশ শরফ জামে মসজিদ পুকুরে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আনু ও মারুফুর রশিদ জানায়, ফুটবল খেলা শেষে ঈদগাহ জাগির পাড়ার বাইতুশ শরফ জামে মসজিদের পুকুরে দুই সঙ্গীসহ গোসল করতে নামে কলেজ শিক্ষার্থী জাদরান। ডুব দেওয়ার পর সঙ্গী দুইজন উঠে আসলেও জাদরানকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার ভাই পুকুরের সিঁড়ির তলে তার নিথর দেহের নাগাল পায়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঈদগাঁওর একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাদরান মালেশিয়া প্রবাসী নুরুল হকের পুত্র এবং ঈদগাহ রশিদ আহমদ কলেজ থেকে চলতি সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার পরিবার দীর্ঘদিন ঈদগাঁও জাগির পাড়াস্থ মক্কা কলোনীর ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার বাড়ী ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া বলে স্থানীয়রা জানিয়েছেন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যু

পাইকগাছা পৌরসভার শিববাটিতে জমির বিরোধে দু’পক্ষ মুখোমুখি 

ময়মনসিংহে আহত পরিবহন শ্রমিকদের পাশে মানবিক ওসি শাহ্ কামাল আকন্দ 

আমতলী পৌর নির্বাচন ঘিরে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, সংঘর্ষের আশংকায় পৌরবাসী

দক্ষিণ ঘনেশ্যাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নাটোরে আ.লীগের শান্তি মিছিল

শেরপুরে বন্য হাতির তান্ডব: হতাহত ২

জামালপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ৫০’তম বার্ষিকীতে সাধারণ সভা 

কালকিনিতে ফুটবল খেলা চলাকালীন সময় বিদ্যালয়ের ১৪টি ল্যাপটপ চুরি

ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার