খোকা ঘুমালো পাড়া জুড়ালো
রুমি মল্লিক
মাতৃ স্নেহের বাহু ডোরে
কতো সযতনে দিবারাত্রি,
ঘুম রাজ্যর দেশে গিয়েছে
বাবা-মায়ের আদরের ধন।
গুটি গুটি পায়ে, যখনই
পৃথিবীর রস ভান্ডারের স্বাদ চিনেছি,
তখনই মোরা ভুলে গেছি
মায়ের ঘুম পাড়ানো সেই গান।
খোকা ঘুমালো পাড়া জুড়ালো,
বর্গী এলো দেশে ।
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দিবো কিসে।
সত্যি আজ কতো মা-বাবার
ঘুম কেড়ে নিয়েছে , সেই সন্তান ।
কড়া রোদের আচঁ খোকা সোনার
গায়ে লাগবে বলেই , শাড়ির আঁচল
জড়িয়ে দিতো সারা অঙ্গে।
বিলাসবহুল কাঁচের ঘরে মায়ের
ঠাঁই হয়না ঘরের কোণে।
খোকার চোখে ঘুম নেই বলেই
ছুটে যেতো, কতো ফকিরের দরবারে।
অথচ সেই লালিত সন্তান
মায়া মমতা ভালবাসার বন্ধন
ছিন্ন করেই
মা -বাবার ঘুম নিলো কেড়ে।




















