পার্বতীপুর থেকে মোঃ হেলাল উদ্দিন॥ পার্বতীপুর খোলাহাটি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মবিদুল ইসলাম।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি ) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি কলেজে আগমন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোলাহাটি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক।
প্রধান অতিথি মো আবু বক্কর তার বক্তব্যে বলেন, লাগাতার মাননীয় এমপি, সাবেক সফল মন্ত্রী অত্র এলাকার অভিভাবক, মোস্তাফিজুর রহমান (ফিজার) তার সার্বক্ষণিক সার্বিক সহযোগিতায় এই কলেজের উন্নয়ন করা সম্ভব হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব দীপেষ রায় সিংহ অধ্যক্ষ পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজ, এছাড়া খোলাহাটি ডিগ্রী কলেজ গভর্নিংবডির সদস্যগণ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কলেজের শিক্ষক -কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনাব মোঃ মবিদুল ইসলাম এর পৃর্বে ভবানীপুর ডিগ্রি কলেজে প্রভাষক ২২ বছর এবং অধ্যক্ষ হিসেবে ৬ বছর কর্মরত ছিলেন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক ও ১৯৮৬ সালে একই বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৯৮৯সালে বিএসএস এবং ১৯৯০ সালে এম এস এস ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে পার্বতীপুর পৌরসভার রোস্তম নগর এলাকার স্থায়ী বাসিন্দা এবং পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। তার স্ত্রী মোছাঃ আয়েশা সিদ্দীকা পার্বতীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক।




















