বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গংগাচড়ায় অবসর ও বদলিজনিত বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো : গতকাল ২৪ ডিসেম্বর, মংগলবার, উপজেলা স্বাস্থ্য প্রশাসন, গংগাচড়া, রংপুর এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে অনুষ্ঠিত হয় অবসর ও বদলিজনিত বিদায় সংবর্ধনা।

গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সদ্য বিদায়ী প্রধান সহকারী-কাম-হিসাব রক্ষক জনাব মো. শহীদুল ইসলাম ও স্বাস্থ্য পরিদর্শক জনাব মো. সাইদুর রহমানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয় এবং একইসাথে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত ছিলেন এবং পরবর্তীতে অন্যান্য উচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠানে যেসকল কনসালটেন্ট ও মেডিক্যাল অফিসার বদলি হয়েছেন তাদেরকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নুজহাত আনিকা, সাবেক মেডিক্যাল অফিসার ডা. মো. হাবিবুল ইসলাম, ডা. ইফফাত জাহান তুলি, ডা. জীবন রুবাইয়াত।

মেডিক্যাল অফিসার(ডিজিজ কন্ট্রোল) ডা. মো. শামীম সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিদায়ী অতিথিদের স্মৃতিচারণমূলক বক্তব্যে এক আবেগঘন পরিবেশের সৃস্টি হয়।

পরিশেষে বিদায়ী অতিথিদের ভবিষৎ জীবনের উত্তরোত্তর সফলতা ও সর্বোপরি সকলের শারীরিক সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ ও নিন্দার ঝড়

রুপপুরে পৌছালো পারমানবিক বিদ্যুত কেন্দ্রের প্রথম চালানের ইউরেনিয়াম

বিদেশ গমনেচ্ছুদের সতর্ক করে ১০ নির্দেশনা সরকারের

আমতলীর পায়রায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার 

বাগমারায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত 

এভারকেয়ার হসপিটাল এর উদ্দ্যেগে পল্লী চিকিৎসকদের নিয়ে চিকিৎসা বিষয়ক সেমিনার 

শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় অনুভূতি বিকাশ করতে শিশুদের মসজিদে আনার আহ্বান জয়পুরহাট জেলা প্রশাসকের

কলকাতার আর জি কর ঘটনার দোষীদের বিরুদ্ধে বিচার চেয়ে রাজপথে মমতা

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার-০৩

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আ.লীগের মুজিবনগর দিবসের সমাবেশ থেকে বাংলাদেশে তৃণমূলের ঝটিকা মিছিলকারীদের অভিনন্দন