গঙ্গাচড়া, রংপুর প্রতিনিধি :
সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। দিবসটিতে ১৯৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্পন, প্রভাতফেরি আলোচনাসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পার্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা এর নেতৃত্বে উপজেলা পরিষদ ও প্রশাসন। এরপর একে একে পুষ্পার্পন করেন সহকারী কমিশনার (ভূমি)জান্নাতুল ফেরদৌস উর্মী।

পুষ্পস্তবক অর্পণ করেন, গঙ্গাচড়া মডেল থানার ওসি আল ইমরান এর নেতৃত্বে উপজেলা মডেল থানা পুলিশ।
উপজেলা বিএনপির নেতৃত্বে উপজেলা বিএন পি, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ বেদিতে পুষ্পপার্পন করেন।
এছাড়া সূর্যদয়ের সাথে সাথে প্রভাত ফেরি ও পুষ্পার্পন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পুষ্পার্পন শেষে নিজ নিজ প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া আজ সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে ভাষা আন্দোলনে শহীদের স্বরণে প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এদিন রাতে শহীদ মিনারে প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।




















