বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ

গঙ্গাচড়া( রংপুর) প্রতিনিধি॥ বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার বেশে এই প্রতিপাদকে সামনে রেখে রংপুরে গঙ্গাচড়ায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গঙ্গাচরা মডেল থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে বেতগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ দুলাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান। উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম মারুফ প্রমুখ।

অনুষ্ঠানে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এসময় তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয় বন্ধু, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

কমিউনিটি পুলিশিং গংগাচড়া থানার সাধারণ সম্পাদক আলি আরিফ সরকার রিজু বলেন, অপরাধ সংগঠিত হওয়ার আগে অপরাধীর সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সমাজকে অপরাধমুক্ত করতে কমিউনিটি পুলিশিং কাজ করে যাচ্ছে এক্ষেত্রে সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া মডেল থানার ওসি তদন্ত মমতাজুল ইসলাম। এরপরে রংপুর জেলা পুলিশের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ড্রেজার ব্যবসার সাথে সম্পৃক্ত নই : সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি

সুনামগঞ্জে নিখোঁজের একদিন পর মাটি খুঁড়ে শিশুর মরদেহ উদ্ধার 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক বিশেষ নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত 

রাণীশংকৈলে কোচের ধাক্কায় নিহত ১, আহত ২ 

বাড়ি ফেরার পথে দুই সহোদর নিহত 

মেহেরপুরে জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার 

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমতলীতে সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রম মন্ত্রী জুলি সু-এর সাথে রাষ্ট্রদূত ইমরানের সাক্ষাত: বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা

সরকারী চাল বস্তা পাল্টিয়ে হচ্ছে গুটি স্বর্ণা

কোটা সংস্কার আন্দোলন চলাকালে এক নেতা নুরকে চার লাখ টাকা দেন : ডিবি প্রধান