বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা- সভাপতি অয়ন, সম্পাদক রিফাত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো :

শিক্ষা, ঐক্য, প্রগতি এই স্লোগানে রংপুরের গঙ্গাচড়ায় দীর্ঘ এক যুগ পর উপজেলার একমাত্র সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলা শাখার আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা এবং সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত ১২ সদস্য বিশিষ্ট রংপুর জেলার আওতাধীন গঙ্গাচড়া সরকারি কলেজ শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম অয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত। এছাড়া নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি হাসানুর রহমান হারেছ। সহ সভাপতি মশিয়ার মিয়া, জিহাদ হাসান নির্জন, ইমরান হোসাইন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিম মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান বাদশা। সাংগঠনিক সম্পাদক আল-আমিন ইসলাম আকাশ। দপ্তর সম্পাদক আশহাদুল হক জিনন। প্রচার সম্পাদক: আব্দুল্লাহ আল-মাজিদ জামিয়া এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারিফুল ইসলাম। এদিকে, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি নতুন উদ্যমে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।

দীর্ঘদিন পর কমিটি ঘোষণা দেয়ায় কলেজ ছাত্রদল সভাপতি  ও সম্পাদক বলেন, দীর্ঘ ১২ বছরের শ্রমের ফসল হিসেবে গঙ্গাচড়া সরকারি কলেজে বহুল কাঙ্ক্ষিত কমিটি উপহার দেওয়ায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রংপুর জেলার সংগ্রামী আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা ভাই এবং বিপ্লবী সদস্য সচিব আফতাবুজ্জামান ভাইয়ের প্রতি। দেশমুক্তির সকল যুদ্ধে গঙ্গাচড়া সরকারি ছাত্রদল রাজপথে অগ্রগামী সৈনিকের ভূমিকা পালন করে এদেশের গণমানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবে এবং কলেজ ছাত্রদলের প্রতিটি নেতা কর্মী তাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত রাজপথ ছেড়ে যাবে না। এখন থেকে শিক্ষাঙ্গনে প্রকৃত গণতন্ত্রের চর্চা হবে এবং প্রকৃতভাবেই শিক্ষা, ঐক্য, প্রগতি এই স্লোগানে আগামীর পথ চলবে সরকারি কলেজ ছাত্রদল ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছায় দুর্নীতিবাজ মেম্বারসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দেবহাটায় জলবায়ু পরিবর্তনে নারীর মানসিকতা উন্নয়ন শীর্ষক কর্মশালা 

শার্শা সীমান্ত থেকে ৩৫ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক 

সীতাকুণ্ড ও মীরসরাইয়ে গরীব দুঃস্হদের মাঝে মানবিক পুলিশ মুক্তা চৌধুরীর মাংস বিতরণ

জগন্নাথপুর প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন 

সীতাকুণ্ডে নেট কানেকশন বন্ধ করে ব্যবসায়ীর বাড়িতে হা’মলা ও লুটপাত

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু  

কোটচাঁদপুর-মহেশপুর সহ দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এম এম জামান মিল্লাত

কক্সবাজার সদর উপজেলা যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান সম্পন্ন 

ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষনা ; ১৯ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১জুন, গননা ৪জুন