বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি, তীরবর্তী এলাকায় স্ব-অবস্থানে ইউ’পি চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিনিধি রংপুর : উত্তরাঞ্চলের নদ-নদীসমূহের পানি বৃদ্ধি সমতল সম্পর্কিত পূর্বাভাস অনুযায়ী এবং ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশন (CWC) এর তথ্য অনুযায়ী, ভারতের উত্তর সিকিম এ তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তা নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী গজলডোবা পয়েন্টে পানিসমতল বিগত মধ্যরাত হতে প্রায় ২৮৫ সে.মি. বৃদ্ধি পেয়েছে (বর্তমান পানি সমতল ১১০.৩০ মি.এবং দোমুহুনী পয়েন্টে অদ্য সকাল হতে প্রায় ৮২ সে.মি. বৃদ্ধি পেয়েছে বর্তমান পানি সমতল ৮৫.৯৫ মি.এবং এই বৃদ্ধি অব্যাহত আছে।

তিস্তা নদীর পানি সমতল ডালিয়া পয়েন্টে বৃদ্ধ পাচ্ছে এমন সংবাদে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৪ নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম লেবু আজ সকাল থেকে রাত্রি পর্যন্ত ইউ’পির ৯ টি ওয়ার্ড এর মধ্যে নদী বিস্তৃত তিনটি ওয়ার্ডের সাধারণ জনগনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে কাজ করে যাচ্ছেন। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালেই সতর্কবার্তা দিয়ে মাইকিং করা হয়েছে।

প্রশাসন সুত্রে জানা যায়, সকল দপ্তরের কর্মকর্তাদের ছুটি বাতিল করে উপজেলা ক্যাম্পাসে অবস্থানে নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা আওয়ামী-লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নদী তীরবর্তী এলাকায় অবস্থান করতে দেখা গেছে। গঙ্গাচড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন তার দলীয় লোকজন নিয়ে উপজেলার গান্নাড়পাড় এলাকায় অবস্থান নিয়ে বাঁধ তীরবর্তী বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সতর্কবার্তা পৌঁছে দিচ্ছেন।

তিনি জানান, তার অধীনে ৯টি ইউনিয়নের সকল নেতা কর্মীদের সাধারণ মানুষের পাশে দাড়াতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

গঙ্গাচড়া উপজেলা মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া ক্লাবের সকল সদস্যকে শহর রক্ষা বাধের নিকটবর্তী স্থানে অবস্থানরত সাধারণ মানুষকে বন্যা পরবর্তী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী ডালিয়া পয়েন্টের পানি সমতল ৫১.৩৫ মি. (বিপদসীমার ২০ সে.মি. উপরে), যা আরো বৃদ্ধি পেতে পারে এবং বিপসীমা অতিক্রম করে মধ্যরাত পর্যন্ত বিপদসীমার ৫০ সে.মি. উপর পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ফলে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার তিস্তা নদী তীরবর্তী এলাকাসমূহ প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

ভারতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভারতের সিকিম অঞ্চলে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় তিস্তা নদীর বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং পরবর্তীতে সর্বোচ্চ পানিসমতলের (৫২.৮৪ মি) কাছাকাছি পৌঁছাতে পারে এমনই তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ঢাকা বাপাউবো।

বন্যা পূর্ববর্তী প্রস্তুতি সম্পর্কে ইউ’পি চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার নির্দেশে তার পরিষদের লোকবল নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার লক্ষ্যে প্রস্তুুত রয়েছেন,তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র তৈরী করে বন্যা কবলিত এলাকার লোকজনকে থাকার ব্যবস্থা ও শুকনো খাবার সংগ্রহ করে রেখেছেন।

এছাড়া বন্যা হলে ক্ষতির পরিমান কমাতে তাদের গৃহপালিত গরু, ছাগলসহ অন্য প্রাণীদের নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য গ্রাম পুলিশকে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক তারা কাজ করে যাচ্ছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে মহাসড়কের দু’পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ 

বেকার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করছে গণঅধিকার পার্টি: চেয়ারম্যান আব্দুস সাত্তার

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি- ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

ঈদগাঁওতে হাজার হাজার হেক্টর জমিতে চাষাবাদ অনিশ্চিত : বৃষ্টি প্রার্থনায় নামাজ

কাশিয়ানীতে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফটের বিতরণ 

লোহাগড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টেট অব ইউনিয়ন ভাষণে -স্বাধীনতা-গণতন্ত্র আক্রমণের মুখে: বাইডেন

গাজীপুরে প্রতিষ্ঠানের পুরাতন মেশিনারিজ বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ 

৫ আগস্ট যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে-জামায়াতে আমীর ডা: শফিকুর রহমান

কাশিয়ানীতে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৩৫