গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥ রংপুরের গঙ্গাচড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালি করা হয়েছে। রবিবার ২৬শে মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর মূরালে বঙ্গবন্ধুসহ শহীদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। উপজেলা পরিষদ মাঠে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে দিনের পরবর্তী অনুষ্ঠানের সুচনা করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক প্যারেড কমান্ডার তানজিম আহমেদ এর নেতৃত্বে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না,সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেন , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুল্লাহ। সালাম গ্রহণ শেষে বেলুন ও পায়রা উড়িয়ে দেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার,থানা অফিসার ইনচার্জ (ওসি)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম,যুগ্ম সম্পাদক মোঃ বুলবুল আহম্মেদ, গঙ্গাচড়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম লেবু,গজঘণ্টা ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, উপজেলার বীরমুক্তিযোদ্ধবৃন্দ প্রমুখ।
এদিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও তাদের সম্মাননা প্রদান এবং দিনের শেষে ছোট ছোট ছেলে মেয়েদের পরিবেশনায় গান, কবিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন প্রকার খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




















