বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় শীতকালীন প্যাকেজ বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

সবুজ মিয়া গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥  রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় মুসলিম এইড এর আর্থিক সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে মর্ণেয়া ইউনিয়নের দরিদ্র সুবিধাবঞ্চিত অসহায় ৫৫০টি পরিবারের মাঝে বুধবার শীতকালীন কম্বল, সোয়েটার,মোজা, মাঙ্কি টুপি ও ভ্যাসলিন ১ টি করে প্যাকেজ আকারে বিতরণ করা হয়।

হাজি দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন, সভাপতিত্ব করেন গঙ্গাচড়া  উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

এসময় বিশেষ অতিথি হিসেবে  গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ মোসাদ্দেকুর রহমান, প্রধান শিক্ষক মোঃ সাইয়েদুল ইসলাম, আরডিআরএস এর সামাজিক উন্নয়ন কর্মকর্তা চন্দন সরকার, কৃষি অফিসার ফিরোজ বুলবুল, ফিল্ট ফ্যাসিলেটর তপন কুমার, মাসুদ হাসান, মডেল থানার এএসআই মিজানুর রহমান, গণমাধ্যম কর্মী সবুজ মিয়াসহ এলাকার গন্যমান্যব্যাক্তি উপস্থিত ছিলেন।

প্যাকেজ বিতরণ শেষে জানানো হয় উপস্হিত সুবিধাভোগীদের মধ্যে থেকে বাছাই করে পরবর্তীতে ২৫০ টি পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী’র ত্রাণ বিতরণ

রাতের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় পুলিশের প্রমিলা বাহিনী

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক উচ্চ আদলতের রায় পেলেও তা উপেক্ষিত, জবর দখল প্রধান শিক্ষকের চেয়ার

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হচ্ছে ‘বাঁশের চোঙ্গার ফাঁদ’

দিনাজপুরের চিরিরবন্দরে তরুনীকে পৈশাচিকভাবে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় আটক ২

মিরসরাইয়ে পুলিশের সোর্স পরিচয়ে ইকবালের মাদক বাণিজ্য 

মাতৃভাষার জন্য বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রকেই আন্দোলন করতে হয়েছে

বাগমারায় ঠিকাদারের ওপর হামলাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন