বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় সাংবাদিকদের উপর হামলার অভিযোগে গ্রেফতার ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥ সাংবাদিকের উপর হামলার ঘটনায় রংপুরের গঙ্গাচড়ায় ৪ জন আসামীর মধ্যে ২জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পেশাগত দায়িত্ব পালনের সময় গতকাল বুধবার সাংবাদিকের উপর হামলা করে সন্ত্রাসীরা। পরে বুধবার (২৬ এপ্রিল) রাতে ও আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে পূর্ব মহিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামি আটকের তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার এস আই সত্যেন্দ্রনাথ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার লহ্মীটারী ইউনিয়নের পূর্ব মহিপুর গ্রামের সহিদার রহমানের ছেলে দুলাল মিয়া (৫৮) ও তার ভাই লুলু মিয়া (৪৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর চরে চাষ হওয়া ভুট্টার ফলনের তথ্য সংগ্রহ করতে যান এশিয়ান টিভির সাংবাদিক বাদশা ওসমানী, একেএম সুমন মিয়া, ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম। সেখান থেকে ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে চর চল্লিশসাল সংলগ্ন এলাকায় লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়াসহ আরও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন লাঠি-সোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ক্যামেরা, লাইভ ডিভাইস, মাইক্রোফোন ভাংচুর করে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই চরে জমি-জমা নিয়ে দুটি গ্রুপে’র বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে সেই জেরে সাংবাদিকরা হয়তো কোন পক্ষ হয়ে এসেছে এই ভেবে লুলু মিয়া ও অন্যান্যরা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর রাতেই লুলু মিয়া নামে একজনকে এবং বৃহস্পতিবার দুপুরে দুলালকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অবৈধ সুতির জালে উজার হচ্ছে সব রকমের মাছ, নিধন করা হচ্ছে মুক্ত জলাশয়ের মাছ; তবু নীরব মৎস্য অফিস

পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় যুবক নিহত !

পনেরো বছর পর ভেজাল মবিল মামলার রায়; ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

রাণীশংকৈলে শ্যালো মেশিন চালু করতে গিয়ে দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

অভয়নগরে আবারও ডেভিল ব্রেথের হানা

ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে সাগরে ট্রলার ও জেলে নিখোঁজ, লন্ডভন্ড আমন ধানের ক্ষেত

স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

বাগমারায় ঝিকরা ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

পাইকগাছায় ১৪ মামলার আসামী গ্রেফতার 

জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার