বাংলাদেশ সকাল
রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় সাংবাদিকদের ওপর হামলা: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, ওসিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পাঁচজন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আহত সাংবাদিকদের মধ্যে তিনজনের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে হামলার বিষয়ে আহতদের দায়েরকৃত অভিযোগ গ্রহণে পুলিশের অনীহা এবং ওসি’র অসৌজন্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে গঙ্গাচড়ার সাংবাদিক সমাজ। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে ‘সম্মিলিত সাংবাদিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু’র   সঞ্চালনায় গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব এর আহ্বায়ক আব্দুল আলীম প্রামাণিক, উপদেষ্টা শফিকুল ইসলাম চাঁন, রংপুর রিপোর্টার্স ক্লাব এর সম্পাদক মিজানুর রহমান লুলু, গঙ্গাচড়া রিপোটার্স ক্লাবের সভাপতি জাকিরুল ইসলাম মন্টুসহ সাংবাদিক রফিকুল ইসলাম সাবুল, মাহফুজার রহমান মাহফুজ, আশরাফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলার শিকার হলেও স্থানীয় থানা মামলা নিতে গড়িমসি করেছে। বরং সন্ত্রাসীদের পক্ষ নিয়ে আহত সাংবাদিকদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা আরও বলেন, “একজন দায়িত্বশীল অফিসার ইনচার্জ যদি সাংবাদিকদের সঙ্গেই এমন আচরণ করেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশ প্রশাসনের এমন বিরূপ মনোভাব দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এসময় বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অভিযুক্ত ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার আল্টিমেটাম দেন। তা না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এছাড়া সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার,ছিনতাই হওয়া ক্যামেরাসহ মালামাল উদ্ধার করে ফেরত প্রদানের দাবি করে বক্তারা জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার না করা হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এ সময় মানববন্ধনে উপজেলার বিভিন্ন  সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডোমারে প্রাথমিক শিক্ষকদের ৯ম ও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

মহাসড়কে খানাখন্দ, যানবাহন চলাচলে ভোগান্তি 

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশনা পুলিশ সুপার নারায়ণগঞ্জের

শেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাণীশংকৈলে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

নির্বাচনের প্রার্থীর পক্ষে ট্যাংক ভর্তি ফ্রী শরবত খাওয়ানোর দায়ে ১ জনের কারাদণ্ড 

রাণীনগরে খাস সম্পত্তিতে পুকুর খনন, আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

নড়াইলে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

ডিমলায় নবম শ্রেণির ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ; ২ জন গ্রেপ্তার