বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৮ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥ রংপুরের গঙ্গাচড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার আয়োজনে উপজেলার মাল্টিপারপাস হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়ে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখলাস উদ্দিন লিখনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রংপুরে শুভাগমনে বিভিন্ন কর্মসূচি হাতে নেন নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি ও গজঘন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দ্বীপ, গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাজারুল ইসলাম লেবু, বেতগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম মারুফ প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে অসহায় পরিবারের নির্মাণ কাজ বন্ধ করার অভিযোগ

বিনা বাধায় মগরাহাট পশ্চিমের উস্তি অঞ্চলের দখল নিল তৃনমূল

ঈদগাঁওতে কিশোরীর আত্মহত্যা : পরিবারজুড়ে শোকের ছায়া

মুসামিয়া বুদ্ধি বিকাশ অটিষ্টিক বিদ্যালয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত; মা-বাবাসহ আহত ৩

ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বাংলা নববর্ষকে বরণ

আমতলীতে চেতনানাশক ঔষধ মেশানো খাবার খেয়ে ৫ জন হাসপাতালে

নাগরিক জীবন নিরাপদ, স্বস্তিদায়ক ও উন্নত করার স্বার্থে ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন

কর্মকর্তা থাকেন ঢাকায়, কাশিয়ানী প্রাথমিক শিক্ষা মূখ থুবড়ে পড়ার উপক্রম