বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গত ১৬ বছর আমরা কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল স্বৈরাচার সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ ১১:২১ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড : বাংলাদেশ জামায়াতে ইসলাম সীতাকুণ্ড উপজেলা শাখা সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দীর্ঘ ১৬ বছর পর মতবিনিময় করলো। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরীর ফৌজদারহাটস্থ বাসভবনে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার।

তিনি বলেন, আমাদের বিগত ১৬ বছর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। দীর্ঘদিন অন্যায়ভাবে আমাদেরকে সব কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিয়ে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। ঘরোয়া

আলোচনা করলেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মামলা জড়িয়ে জেলে দিতো।

গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারপর থেকেই আমরা মুক্ত বাতাস নিতে পারছি। আর এ জন্য আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, যার যার জায়গা থেকে ভূমিকা নিতে হবে।

তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার মিডিয়া বিভাগ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার নুরুছছালাম, উত্তর জেলার মিডিয়া সম্পাদক মুহাম্মদ রফিক, উপজেলার আমীর মওলানা মিজানুর রহমান, উপজেলার সেক্রেটারি মুহাম্মদ তাহের, উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাবেক সভাপতি এম হেদায়েত,সৌমিত্র চক্রবর্তী,সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নাসির উদ্দীন অনিক, এ্যাড,নাসির উদ্দীন। মত বিনিময় সভায় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবে -ডিসি না’গঞ্জ 

রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযা নামাজ সম্পন্ন  

ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ১২ জানুয়ারি

সিংড়ায় সার বিক্রেতার জরিমানা

ময়মনসিংহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বেনাপোলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

“দৈনিক সকালের বাংলাদেশ” পত্রিকার বর্ষসেরা রিপোর্টারের সম্মাননায় ভূষিত হলেন কাকন সরকার 

রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন 

গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

না’গঞ্জকে গ্রীন সিটির সিদ্ধান্ত সকালে, দুপুরে বাস্তবায়ন শুরু