বাংলাদেশ সকাল
শনিবার , ২২ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাংনিতে পাতি কাল কেউটের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

আজিমুল হক, মেহেরপুর (গাংনি)॥  মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে আকাশ (২০) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি গত শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাতে ঘটে।

কলেজ ছাত্র আকাশ তেঁতুলবাড়িয়া ইউনিয়ানের করমদী গ্রামের কুমার পাড়ার রহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় করমদী ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র।

আকাশের পরিবার সূত্রে জানা যায়, রাত্রে আকাশ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের আধারে ঘুমন্ত অবস্থায় কোন এক সময় সাপে দংশন করে, আকাশ তা বুঝতে পেরে চিৎকার করে তার আত্মচিৎকারে পরিবারের লোকজন সেখানে ছুটে যায়। সব কিছু দেখে বা শুনে পরিবারের লোকজন গ্রামের সাপের বিষ নামানো ওঝা ডেকে নিয়ে আসেন।

ওঝাঁর ঝাড়-ফুক দিয়ে কোনো ফলাফল হয় না হলে পরবর্তীতে আকাশকে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয় পরিবার।হাসপাতালে জরুরি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাপটি আকাশের খাটের নিচে দেখতে পেলে মেরে ফেলে স্থানীয়রা। সাপটি দেখে বিশেষজ্ঞদের মতে, এটি স্থানীয়ভাবে পাতি কাল কেউটে বলে যা বেঙ্গল ক্রেইট বা কমন ক্রেইট নামেও পরিচিত। এটি সাধারণত উপমহাদেশের ভারত, পাকিস্তান ও বাংলাদেশে দেখতে পাওয়া যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে দেবহাটা প্রেসক্লাবের নব কমিটির অভিষেক অনুষ্ঠান

বগুড়ায় শাজাহানপুর হেরোইনসহ যুবক আটক

ঝিকরগাছায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও বিতরণের শুভ উদ্বোধন

মেয়ের জামাইকে ফাঁসাতে কন্যাকে হত্যা; ৭ বছর পর রহস্য উদঘাটন পিবিআই ঢাকার 

পঞ্চগড়ে পুলিশের মাসিক কল্যাণ, অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা

ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে বাঁশের উপর নৌকা ঝুলিয়ে আলোচনায় দুই আওয়ামী লীগ কর্মী, একজন গ্রেপ্তার

মতিয়া চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আ.লীগ ও সহযোগী সংগঠনের শোক

গুরুদাসপুরে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

মেহেরপুরের গাংনীতে প্রায় ৬ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

ডাসারে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল; আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা