বাংলাদেশ সকাল
রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাংনিতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত অন্তত ৩০ জন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ

মোঃ শিমুল বিশ্বাস॥ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। দ্রুত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়লে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১২ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সুত্র জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে নারী, পুরুষ আর শিশু মিলে ৩৭ জন যাত্রী নিয়ে হাসান পরিবহন নামের একটি বাস (যার নম্বর মেহেরপুর জ -০৪-০০১৬)। নাটোরে পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি দ্রæত গতিতে তেরাইল ডিগ্রি কলেজের কাছে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। বাসের ভেতর থাকা যাত্রীরা বাসের মধ্যে আটকে ছিলেন। বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতরদের মধ্যে রাজনগর গ্রামের একই পরিবারের চারজনসহ ১২ জনকে ভর্তি করা হয়। এরা হচ্ছে- দেলোয়ার হোসেন (৩৫) ও তার স্ত্রী খাজিরন নেছা (৩০), মেয়ে সুমায়া (১০) ও সুামাইহা (৫), একই গ্রামের জুই খাতুন (৭), জোবাইয়া (৪) লিমা খাতুন (২৯), পলি খাতুন (৪০) ও তার ছেলে সম্রাট (১৮), চামেলী খাতুন (৩০) মুক্তি খাতুন (২৯) ও সুরমান আলী (৪০)।

বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী বলেন, বাস উল্টে যাত্রীরা আটকে পড়েছিলেন। বাস যাত্রীদের বেশিরভাগ আহত হয়েছেন। বাস ফেলে পালিয়ে গেছে চালক ও হেলপার।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসের চালকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে সাংবাদিক আশরাফ আহমদের বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

গুরুদাসপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ 

বাঁচতে চায় শিশু রিয়াদ; বিত্তবানদের প্রতি পিতার আকুতি

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তাহির তাহুর ঈদুল ফিতরের শুভেচ্ছা

গাজীপুরের ২৬৬ হাসপাতালের বিরুদ্ধে হাইকোর্টের রুল 

রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব 

ডেঙ্গু রুগীর অপারেশন করে ডাঃ রনজিত বিশ্বাসের সারাদেশে তোলপাড়

নেত্রকোনায় কৃষি সম্প্রসারণের চাষের মেশিন গোপনে বিক্রির চেষ্টা: ওয়ার্ড মেম্বার হাতেনাতে ধরা

স্বদেশ ফোরাম নিউইয়র্কের আয়োজনে ‘২০২৪ প্রীতি সম্মিলন’ অনুষ্ঠিত