বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরের ২৬৬ হাসপাতালের বিরুদ্ধে হাইকোর্টের রুল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধ : গাজীপুরে ২৬৬ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াচগনস্টিক সেন্টারের ভবনের অকুপেন্সি সার্টিফিকেট নেই, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিল্ডিং কনস্ট্রাকশন কোড অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাও জানতে চান আদালত।

মঙ্গলবার (৪ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও গাজীপুরের সিভিল সার্জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে অকুপেন্সি সার্টিফিকেটহীন গাজীপুরের ২৬৬ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ভবনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে দায়ের করা আবেদনটি নিষ্পত্তি করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন মো. কাওসার হোসাইন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত সপ্তাহের ২৬ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলীতে কৃষি জমির টপসয়েল কর্তনে তিন লাখ টাকা জরিমানা

ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন: ব্রিটিশ এমপিকে প্রধান উপদেষ্টা

সরকারী রাস্তা দখল করে ফুচকার দোকান

রতন সরকারের মৃত্যুতে গঙ্গাচড়া উপজেলা মডেল প্রেসক্লাব এর শোক প্রকাশ

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত 

বন্ধ হয়ে গেলো মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা 

আমঝুপি তে বিআরডিবির উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ ও আলোচনা সভা

গভীর রাতে গাড়ীর গতিরোধ করে ডাকাতি; গ্রামবাসীর সহযোগীতায় আটক দুই ডাকাত

শত্রুতার জেরে প্রতিপক্ষের গমক্ষেত আগাছানাশক স্প্রে করে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

অধিকার বঞ্চিত তৃণমূল গণমানুষকে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষিত করার কোনো বিকল্প নেই : সেহলী পারভীন