বাংলাদেশ সকাল
শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরের শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের মাওনা চৌরাস্তায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের রাবার বুলেটের আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয় বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা। আহতদের উদ্ধার করে আশপাশের বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সংঘর্ষে পুলিশের তিনটি গাড়ি ও বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। দুপুর ৩টা পর্যন্ত আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। আটকে পড়া যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

বেলা ১১টার দিকে দেখা যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের মুখ পল্লী বিদ্যুৎ মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নেয়। এসময় পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাওনা চৈরাস্তার উড়াল সড়কের নীচে অবস্থান নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। পুলিশ প্রথম থেকেই পিছু হটলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়ার চেষ্টা করে এগিয়ে যান। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে আন্দোলনকারীরা ধাওয়া দিলে পিছু হটে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ। এক পর্যায়ে পুলিশকে ধাওয়া দিয়ে মাওনা চৌরাস্তা ভাই ভাই সিটি মার্কেটে অবরুদ্ধ করে ইটপাটকেল ছুঁড়ে। পরে একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেন। এসময় পুলিশের ৩টি গাড়িতে ও ৩টি পুলিশ বক্সে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এবং মার্কেটে পার্কিং থাকা চারটি গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। এর একপর্যায়ে পুলিশও পিছু হটে ঘটনাস্থল ত্যাগ করেন। নিরাপত্তায় সকাল থেকেই পুলিশের সাথে ঘটনাস্থলে ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন তিনি বলেন, পুলিশ প্রথম থেকেই তাদের দায়িত্বপালন করে গেছে, তারা কারো উপর চড়াও হয়নি, এর পর আন্দোলনকারীরা তাদের ধাওয়া করে পুলিশের গাড়িতে ও পুলিশ বক্সে আগুন দেয়। পুলিশও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন।এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিউল আলম বলেন, পুলিশের গাড়ি ও পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।এ ঘটনায় কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ