বাংলাদেশ সকাল
শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাগমারা প্রেসক্লাবের মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শনিবার বিকেল ৩ টায় ভবানীগঞ্জ জিরো পয়েন্ট নিউমার্কেটের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বাগমারা প্রেসক্লাব ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, “সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেই ফুটেজ দেখে সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যাদেরকে গ্রেফতার করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কেউ যেন কোন সাংবাদিকদের গায়ে হাত না তুলতে পারে এজন্য সরকারি আইনের বাস্তবায়ন জরুরী। যারা বিনা কারণে সাংবাদিকদের হত্যা করল তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ , সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অফাজ্জল হোসেন, ইউসুফ আলী, আলতাফ হোসেন, আবু বাক্কার সুজন, আলমগীর হোসেন সহ অনেকে।

সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ২০০৫ সাল থেকে তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে একটি ক্লিনিক পরিচালনার পাশাপাশি তিনি সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয়ভাবে সাংবাদিকতায় যুক্ত হন।

সাংবাদিক সমাজের দাবি—এ হত্যাকাণ্ড যেন আরেকটি ‘ফাইলবন্দি মামলা’ হয়ে না পড়ে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাছ শিকার করে ফেরার পথে ট্রলার ডুবি, জেলে নিখোঁজ 

ইলন মাস্কের স্পেসএক্সের ইঞ্জিনিয়ার বাংলাদেশী বংশোদ্ভূত কিশোর কাইরান কাজী                   

চিলাহাটিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার

ডাসারে ফসলি জমিতে ঘের কাটায় বাধাঁ দেওয়ায় কৃষকদের নামে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ

পোকখালী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে হত্যার উদ্দেশ্যে হামলা 

রাজশাহীতে ৩২ টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডোমারে চিকিৎসকের অবহেলায় প্রসুতির মৃত্যুর অভিযোগ, দেড় লাখ টাকায় রফাদফা

হাসপাতাল পরিদর্শনে গঙ্গাচড়া উপজেলা বিএনপি

যশোর সদর ও চাঁচড়া ফাঁড়ির সাবেক দুই এসআইসহ ৭ পুলিশের বিরুদ্ধে আরও মামলা

জঁমকালো আয়োজনে বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় অফিস উদ্বোধন