বাংলাদেশ সকাল
সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে ফসলি জমিতে ঘের কাটায় বাধাঁ দেওয়ায় কৃষকদের নামে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

 

রতন দে,মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বাঘরিয়া গ্রামের প্রবাসী বাবুল খানের তান্ডবে লন্ডভন্ড শতাধিক কৃষকের আশার আলো। ৫০০ একর ফসলি জমি বরবাদ হয়ে ফসল চাষের অযোগ্য হওয়ার সম্ভবনায় হতাশ কয়েকটি গ্রামের প্রান্তিক চাষীরা।

সরেজমিন পরিদর্শনে জানা যায়, শুক্রবার ( ১৮ এপ্রিল ২০২৫) রাত ১২ টার দিকে মাদারীপুর জেলার গঠিত ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মিলন খান ও মাহফুজা বেগমের ছেলে বাবুল খান উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে গভীর রাতে দ্বিতীয় দফায় ভেক্যু দিয়ে অবৈধভাবে বিস্তীর্ণ ফসলের মাঠের ঠিক মাঝখানে প্রায় ২ একর আবাদি জমি অবৈধভাবে কেটে জমির শ্রেণি পরিবর্তন করে মাটি কাটতে থাকেন। বিষয়টি আশপাশের কয়েকটি গ্রামের লোকজন ও প্রান্তিক চাষীরা টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবুল খানকে অনুরোধ করেন যাতে এখানে জমির শ্রেণি পরিবর্তন করে বাধ দিয়ে ফসলের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি না করার জন্য, কিন্তু বাবুল খান ও তার সহযোগিরা উপস্থিত কৃষক ও এলাকাবাসীর কথায় কর্ণপাত না করে উল্টো তাদের হুমকি-ধমকি দিতে থাকেন। উক্ত পরিস্থিতিতে নিরুপায় হয়ে সাধারণ জনগণ এলাকায় শান্তি শৃংখলা বজায় রেখে ট্রিপল নাইনে কল করলে খবর পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুল খান ও তার সহযোগী এবং ভেকু মালিক মাতুল, ড্রাইভার সবুজ ঘটনাস্থল থেকে পালিয়ে যান যাওয়ার সময় উপস্থিত সকলকে দেখে নেওয়া হুমকি দিতে থাকেন।

এরই ধারাবাহিকতায় আজ গত শুক্রবার(১৮এপ্রিল ২০২৫) বাবুল খান বাদী হয়ে ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন একটি ডাকাতি ও লুটের কথা উল্লেখ করে ডাসার থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে বিশ্বস্ত জানা গেছে।

এই বিষয়ে উক্ত ইউনিয়নের ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত জনপ্রতিনিধি মনোয়ারা বেগম জানান- এইখানে যদি অবৈধভাবে বাধ দিয়ে জলাশয় বা পুকুর খনন করা হয় তবে অত্র অঞ্চলের মানুষের একমাত্র অবলম্বন এই ফসলের মাঠে চাষাবাদ বন্ধ হয়ে যাবে যা দিয়ে এলাকায় খাদ্য সংকট নিরসন হয়, জলাবদ্ধতার ফলে সারা বছর কয়েক শত একর ফসলি জমিতে স্থায়ী ভাবে ফসল চাষ বন্ধ হয়ে যাবে ফলে এলাকায় খাদ্য সংকট দেখা দিবে এবং শতাধিক কৃষক কর্মহীন হয়ে পরবে।বিষয়টি অত্যন্ত দুঃখজনক তাই তিনি জলাবদ্ধতার নিরসনের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

ভুক্তভোগী এলাকাবাসী ও কৃষক নাদু শেখ, সিরাজ শেখ, গিয়াস উদ্দিন শেখ, মকবুল শেখ, আব্দুর রব চৌকিদার, ইউসুফ চোকিদার, দেলোয়ার মেম্বার, লাইজু মেম্বার, মোকসেদ খান,সত্তর মাতব্বর, জুয়েল মাস্টার, নুরু মাস্টার, মোহাম্মদ খা, আনোয়ার খা সহ আরো অনেকেই জানান- বাবুল খান একজন প্রবাসী হওয়ায় তার টাকার গরমে এলাকার সকল কৃষক এবং সাধারণ মানুষ জিমি হয়ে রয়েছেন তারা এই বাবুল খানের অত্যাচার থেকে বাঁচতে চান, কৃষি প্রধান বাংলাদেশ অধিক জনসংখ্যা ও দিনকে দিন ঘন বসতীর ফলে ফসলি জমি কমতে শুরু করেছে বিধায় দেশে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে ফলে বিদেশ থেকে উচ্চ মূল্যে খাদ্য সামগ্রী কিনে আনতে হয় আমরা চাই আমরা আমাদের জমিতে ফসল ফলিয়ে দেশে খাদ্য ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালনে দেশের সরকারের পাশে দাড়াতে। এবং এই অত্যাচারী বাবুর খানের মিথ্যা মামলা থেকে আমরা সাধারণ মানুষ মুক্তি পেতে চাই।

এই বিষয়ে বাবুল খানের সাথে কথা বলতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি তবে তার মা মাহফুজা বেগম জানান ঘটনার দিন রাতে ২৫/৩০ জন লোক তাদের বাড়িতে হামলা করে ঘরে ঢুকে নগদ ২২ লাখ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায় এলাকাবাসী, তবে তার বক্তব্যের সাথে লুটপাটের কোন মিল পাওয়া যায়নি।

ঘটনার দিন বৃষ্টি হওয়ার মাটিতে কাঁদার সৃষ্টি হয় কিন্তু সেই কাদায় ভেক্যু চাকার দাগ ছাড়া অন্য কোন পায়ের ছাপ দেখা যায়নি এবং তাদের বাড়িটি পাকা দালান হওয়ায় দরজা জানালা ভাঙার কোন দৃশ্য পরিলক্ষিত হয়নি।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বললে তারা জানান – লুটপাট, ডাকাতির মতো কোন ঘটনা তারা দেখেননি।

ডাসার থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান – এই বিষয়ে প্রবাসী বাবুল খান একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ : মুসল্লির মৃ’ত্যু 

জালালাবাদ রাবার ড্র্যামের নদী থেকে ভাসমান লাশ উদ্ধার 

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ঘুষ কান্ডে গ্রেপ্তার তৃনমূল নেতা কুন্তল ঘোষ

প্রবাসী মৃত নাহিদের পরিবারকে ৮ লক্ষ ৭৬ হাজার টাকা অনুদান মোজাম্বিক প্রবাসীদের 

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের কার্যক্রম অচল, সেবা বঞ্চিত ব্যবসায়ীরা 

অতিরিক্ত গতির কারণে যশোর-মাগুরা মহাসড়কের  হুদার মোড়ে পরিবহন পাল্টি

দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের

জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুরে আওয়ামী লীগের আলোচনা সভা

রাণীশংকৈলে বহুলাচিত মাদ্রাসা ছাত্র শিশু মিলন অপহরণ মামলার ২ আসামী গ্রেফতার

বাংলাদেশ আজ প্রযুক্তিনির্ভর উন্নয়নশীল ডিজিটাল দেশে রূপান্তরিত হয়েছে : পলক