বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে আলোচিত ভূমিদস্যু মাহবুব আলম গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি: গাজীপুরে প্রতারণা ও ভূমি দখলসহ নানা অপরাধের অভিযোগে আলোচিত মাহবুব আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি প্রতারণা ও জমি দখলের অভিযোগে কারাগারে রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুর সদর মেট্রো থানা ২৭ নং ওয়ার্ডের পূর্ব চান্দনা গ্রামের মৃত মেহের আলীর ছেলে মাহবুব আলম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। পতিত সরকারের সময় তিনি এমপি-মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে প্রভাব খাটাতেন এবং ভয়-ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন।

২০১২ সালে গাছা থানাধীন ৩৩ নং ওয়ার্ড উত্তর খাইলকৈর এলাকায় মনির হোসেন ও পারভিন আক্তারের কাছ থেকে জমি বিক্রির নামে একাধিকবার টাকা নেন তিনি। কিন্তু পরবর্তীতে ওই জমি নিজের ভাইদের নামে রেজিস্ট্রি করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করে (সি.আর মামলা নং ৩৮৬/২৪, ধারা ৪০৬/৪২০/৫০৬/৩৪ দন্ডবিধি ১৮৬০)। মামলার প্রেক্ষিতে বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা, গুলি চালানো ও মারধরের ঘটনায় তার নামে একাধিক মামলা রয়েছে। পতিত সরকারের ছত্রছায়ায় তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

ভুক্তভোগী পরিবার আশঙ্কা প্রকাশ করে জানায়, “মাহবুব আলম যদি জামিনে মুক্তি পায়, তবে আবারও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করবে। সে শুধু প্রতারণাই করেনি, মানুষের জমি দখল সহ একাধিক অপরাধমূলক কার্যকলাপ এর সাথে জড়িত ছিলেন তাই তার বিরুদ্ধে দ্রুত ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন করে যেন কোনভাবেই জামিন না দেওয়া হয়। অন্যথায় এর দায়ভার বর্তমান প্রশাসনকেই নিতে হবে।”বলে জানান ভুক্তভোগী এবং তার পরিবার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আযানে আপত্তি চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খাঁনের 

উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী সভাপতির মৃত্যুতে রিপোর্টার্স ইউনিটির শোক

রাণীনগরে একডালা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা 

কুলিয়ায় সহকারী শিক্ষিকা কর্তৃক বেদম প্রহারে স্কুল ছাত্র আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

আওয়ামী দোসর ও ‘র’ এজেন্ট ভূমিদস্যু এড. রাকেশ বাহিনীর নির্যাতনের শিকার বিধবা নারী রাশমনি ভৌমিক সু-বিচার চান

পাইকগাছায় চার সাংবাদিকসহ ৫ জনের নামে মিথ্যা মামলা !

জামিনে বের হয়ে জেলগেট থেকে পূনরায় গ্রেপ্তার আ.লীগ নেতা 

না’গঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন 

গুরুদাসপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত