বাংলাদেশ সকাল
রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি: গাজীপুর মহানগরের বোর্ডবাজারে জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গেটের সামনে দুর্নীতি ও স্বৈরশাসনবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন করেছে দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদ, গাজীপুর মহানগর।

রবিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানবিরোধী শক্তি ও দুর্নীতিগ্রস্তদের দ্রুত অপসারণের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এবি পার্টির আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদুল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মাওলানা সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জামায়াতে ইসলামী মোঃ আহসান হাবিব খেলাফত মজলিস, মোঃ কামাল উদ্দিন নাগরিক ঐক্য, মোঃ আমজাদ হোসেন গণসংহতি আন্দোলন, মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ভাষানী অনুসারী পরিষদ, মিন্টু মিয়া রাষ্ট্রসংস্কার আন্দোলন, মোঃ রবিন হোসেন যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ, এডভোকেট আবু বকর ছিদ্দিক গাজীপুর আইনজীবী সমিতি, মোঃ আবু হানিফ বিপ্লবী ওয়াকস পার্টি, মাসুদ জামাদ্দার রানা এবি পার্টি, এডভোকেট সুলতানা রাজিয়া এবি পার্টি, মোঃ রওশন আলম ও মোঃ আশরাফুল আলম, জাতীয় পেশাজীবী ঐক্য পরিষদ, খন্দকার মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোঃ ছিদ্দিকুর রহমান, ন্যাশনাল ঐক্য পার্টি।

এছাড়াও এবি পার্টি, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ নিয়োগ এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপের কারণে শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাদের উত্থাপিত দাবিগুলো হলো:

১. ২০২৪ সালের গণতুল্যমানবিরোধী কার্যকলাপে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণ।

২. দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে প্রশাসন থেকে অপসারণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

৩. প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও নৈতিক নেতৃত্বে পরিচালিত করার জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন।

বক্তারা আরও বলেন, “আজ শুধু মানববন্ধন করলাম, কিন্তু দাবিগুলো না মানা হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অচল করে দেবো।”

তারা মনে করিয়ে দেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দুর্নীতি ও স্বৈরশাসন সবচেয়ে বড় অন্তরায়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতিবাজ ও স্বৈরাচার বিরোধীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে বক্তারা দল-মত নির্বিশেষে দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে আগাম আলু চাষে ব‍্যস্ত সময় পার করছে চাষিরা

৪৬’তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ উপলক্ষে সেমিনার ও প্রকল্প প্রদর্শনী

ঈদগাঁওতে একটি গ্রামেই ১৯ প্রতিবন্ধি

জেল থেকে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী ‘কিলার’ আব্বাস

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় মদ আটক 

মেহেরপুরে পর্নোগ্রাফি আইনে ভাবির মামলায় দেবর গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাণীনগরে মহান বিজয় দিবস উদযাপন

যশোরে ব্যবসায়ী নেতাকে কুপিয়ে জখম, দুই পা প্রায় বিচ্ছিন্ন ; মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ

নওগাঁর আত্রাইয়ে সিভিডিপি সমিতি ভূক্ত সমবায়ীদের মাসিকযৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত