বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেহেরপুরে পর্নোগ্রাফি আইনে ভাবির মামলায় দেবর গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ

স্বপন আলী,মেহেরপুর॥ মেহেরপুরের গাংনীতে প্রাক্তন ভাবির সঙ্গে যৌন সম্পর্কের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে পর্নোগ্রাফি আইনের মামলায় দেবরকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে গাংনী থানা পুলিশের একটি টিম ৩০ বছর বয়সী মো. সাহাবুলকে গ্রেপ্তার করে গাংনী থানায় নিয়ে যায়।

মামলার অভিযোগে বলা হয়েছে, জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামের এক নারীর সঙ্গে হাড়াভাঙ্গা হালসানা পাড়ার বাসিন্দা আব্দুল হান্নানের বিয়ে হয় ২০০৮ সালে। বিয়ের কিছুদিন পর হান্নান বিদেশ চলে গেলে দেবর সাহাবুলের সঙ্গে ভাবির শারীরিক সম্পর্ক গড়ে উঠে।

ওই সময় সাহাবুল তার ভাবির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে রাখেন। এদিকে বেশ কিছুদিন আগে ওই গৃহবধু প্রবাসী স্বামী আব্দুল হান্নানকে তালাক দিয়ে প্রতিবেশী মো. মহিবুলকে বিয়ে করেন।

ভাইকে ছেড়ে অন্য ব্যক্তিকে বিয়ে করায় সাহাবুল ওই পর্নো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন।

ভিডিও এবং ছবি ডিলিট করতে বললে সাহাবুল ১০ লাখ টাকা দাবি করেন প্রাক্তন ভাবির কাছে।

এ ঘটনায় গাংনী থানায় ৩ ডিসেম্বর একটি মামলা করেন ওই গৃহবধূ। যার নম্বর ৩০। মামলার পর থেকেই দেবর সাহাবুল এতদিন পলাতক ছিলেন। শনিবার তাকে মেহেরপুরের আদালতে উপস্থিত করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশনা দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী  

বাড়তি বাস ভাড়া আদায় করায় নড়াইল এক্সপ্রেসকে জরিমানা

যশোরে ফুডগোউন এলাকায় ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লা’ শ; মৃ’ ত্যু নিয়ে ধোঁয়াশা

জগন্নাথপুরে ৬ষ্ট শ্রেণীতে ভর্তির আসন সীমিত থাকায় দু:শ্চিন্তায় শিক্ষার্থীর অভিভাবক

রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা 

বিএনপির পদযাত্রা কর্মসূচি: রাজধানীর বিভিন্ন সড়কে জড় নেতাকর্মীরা

তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরা পশ্চিম থানায় হামলা, তবে কি কারণে গ্রেপ্তার সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা

অবৈধ সুতির জালে উজার হচ্ছে সব রকমের মাছ, নিধন করা হচ্ছে মুক্ত জলাশয়ের মাছ; তবু নীরব মৎস্য অফিস

রাণীনগরে রমযান মাসে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিম্ম আয়ের

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খুন