বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আটক-৫, কাভার্ড ভ্যানসহ মালামাল উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী ও বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় জড়িত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ।

উপ-পুলিশ‌ কমিশনার, অপরাধ (দক্ষিণ) বিভাগ মোঃ আলমগীর হোসেন। গাছা থানায় সাংবাদিক সম্মেলন মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গাছা থানা পুলিশ আজ ২৩/১০/২০২৪ইং তারিখ রোজ বুধবার অভিযান পরিচালনা করে গাছা থানার মামলা নং-০৭ (১০) ২০২৪, ধারা-৩৯২ পেনাল কোডে মামলা হয়।

ঘটনার সাথে জড়িত আসামি কোনাবাড়ী থানা এলাকা হতে টাঙ্গাইলের ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের মোঃ জয়েন উদ্দিন এর ছেলে মোঃ আকবর হোসেন (৪২), জামালপুর সদর থানার দিগপাইত গ্রামের সোহরাব হোসেন এর ছেলে মোঃ জীবন মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার উলাডাব গ্রামের মোঃ রফেতুল্লাহ মিয়ার ছেলে মোঃ হাসান মিয়া (৪৫) এবং বাসন থানা এলাকা হতে যশোর জেলার মনিরামপুর থানার মহাতবনগর গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে ইস্রাফিল হোসেন নয়ন (২৫), যশোর জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ এর ছেলে মোঃ রাজিব হোসেন (২৪) কে আটক করা হয়।

উল্লেখ্য গত ১৫ই অক্টোবর ২০২৪ সালে রাত ০৩.১৫ ঘটিকার সময় গাছা থানাধীন ভাড়ারীপাড়া ইউরো নিট ওয়্যার লিমিটেড এ ডাকাতির ঘটনা সংঘঠিত হয়েছিল। লুণ্ঠিত মালামালের মধ্যে ৫,৯৯৬ কেজি ফেব্রিক্স উদ্ধার, যাহার বাজার মূল্য অনুমান ৫০ লক্ষ টাকা ও ডাকাতির কাজে কাজে ব্যবহৃত ০১ টি কাভার্ড ভ্যান জব্দ করেছে গাছা থানা পুলিশ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কলকাতার এস টি এফে’র জালে ধরা পড়ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী

শেরপুরে নালায় ডুবে জমজ দুই বোনের মৃত্যু

নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিযুক্ত

ভারত থেকে লেবাননের জন্য মানবিক সাহায্য পাঠালেন মোদী সরকার 

বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার

রামগড় ৪৩ বিজিবি পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ 

আরব আমিরাতে প্রবাসীদের জন্য পাঁচ দিনের মধ্যে পাসপোর্ট রি-ইস্যু করবে কনস্যুলেট জেনারেল 

কালাইয়ের পুনট দামপাড়া সরকারি পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন

চলছে চোর পুলিশ খেলা, আবারও বেনাপোল সীমান্ত থেকে ১৫ পিচ স্বর্ণের বারসহ আটক ১