বাংলাদেশ সকাল
সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে নাসিমা ফুড প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান, বিসিক কর্মর্তাকে দেখে নেয়ার হুমকি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪ ১২:২৭ পূর্বাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্প নগরীর একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের দখল করা সরকারি অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায় নগরীর কোনাবাড়ি বিসিক শিল্প নগরীর প্লটভুক্ত একটি প্রতিষ্ঠান মেসার্স নাসিমা ফুড প্রোডাক্ট (যার প্লট নং এস-৬৫) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মালিক নাসিমা আক্তার উল্লেখিত প্লটের ৮শ বর্গফুট জমি প্রায় একযুগ ধরে অবৈধ দখলে রাখেন। অবৈধ স্থাপনা অপসারনে একাধিকবার নোটিশ করেও কোন প্রতিকার পায়নি সংশ্লীষ্ট কর্তৃপক্ষ।

সবশেষ গত বৃহস্পতিবার (১৭অক্টোবর) ওই জমি বরাদ্দের পুনঃতদন্তের নির্দেশ দেয় শিল্প মন্ত্রনালয়। পরে তা গত শনিবার (১৯অক্টোবর) পূর্ব ঘোষিত নোনিশ বাস্তবায়নে তদন্ত সাপেক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদে যায় শিল্পমন্ত্রনালয় ও গাজীপুর বিসিক কর্তৃপক্ষ যৌথভাবে। প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

এসময় উচ্ছেদকালীন উপস্থিত ছিলেন শিল্প- মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো. জাকির হোসেন, বিসিক গাজীপুর জেলা কার্যালয়ের উপব্যাবস্থাপক মো. কামাল পারভেজ, কোনাবাড়ি শিল্পনগরী কর্মকর্তা মো. শাহজাহান আলী ও কারিগরি কর্মকর্তা মো. মাসুদুর রহমান-সহ বিসিকের অন্যান্য কর্মচারীরা।

তবে বিসিকের উপ-ব্যাবস্থাপক কামাল পারভেজ জানান উচ্ছেদ অভিযান শেষে কর্তৃপক্ষ ফিরে আসার পর মুঠো ফোনে দখলদার নাসিমা ও তার কতিপয় সন্ত্রাসীরা প্রাণনাশ-সহ এলাকা ছাড়া করে দেখে নেয়ার হুমকি দেয় বিসিক কর্তৃপক্ষকে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে সংশ্লীষ্ট থানায় লিখিত অভিযোগ করেছেন বিসিক কর্তৃপক্ষ।

এ বিষয়ে মুঠোফোনে নাসিমা ফুড প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাসিমা জানান এসব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। তবে তিনিও জানান এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবেন। এসব বিষয়ে জানতে কোনাবাড়ি থানার অফিসার-ইন-চার্জ (ওসি) নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভড করেন নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে জি-৭ হোটেলসহ ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড

যশোর কেশবপুর নদীর পাড় থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার 

যৌনকর্মীরা চোরাবালির শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটির সেক্রেটারি বিশাখা

মেহেরপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ 

গঙ্গাচড়া থানা পুলিশের তৎপরতায় হারানো নবজাতক উদ্ধার

ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সাংবাদিক কল্যানে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত

নীলফামারীতে সাংবাদিক হাসিবুর রহমান রিজুর হত‍্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

লাদাখ থেকে ভারতজুড়ে আন্দোলন শুরু জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী’র

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ওয়েলস আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে বৃটেনের কার্ডিফে সভা অনুষ্ঠিত