বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে শেখ হাসিনা,কাদের,মোজাম্মেল,রাসেল,আজমত উল্লাহ,জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের স ভাপতি আজমত উল্লাহ খান, সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগের ১৭১ নেতা-কর্মীর নামে দুই থানায় মামলা হয়েছে।

গাজীপুর মহানগরের গাছা থানায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ মামলায় ১১৫ জনের নাম উল্লেখসহ ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গাছা থানার ওসি মো. জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান, ২১ আগস্ট গাছা থানায় মামলাটি করেন স্থানীয় পূর্ব কমলেশ্বর এলাকার হাজী সাইফুলের বাড়ির ভাড়াটিয়া মো. রজ্জব আলী।গাছা থানার মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাদির ছেলে মো. আরিফ বেপারীকে (২৮) ২০ জুলাই আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

মামলায় হত্যা কান্ডের হুকুম দাতা শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটির সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, টঙ্গীর আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতিসহ ১১৫ জনের নাম উল্লেখ রয়েছে। এতে ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অপরদিকে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, কাশিমপুর থানায় হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি করা হয় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। এতে ৫৬ জনের নাম উল্লেখসহ ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার উল্লেখ্যযোগ্য অপর আসামিরা হলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (৫০), সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান তুলা (৫০)।

২১ আগস্ট মামলাটি দায়ের করেন কাশিমপুরের লতিফপুর এলাকার আমিনুলের বাড়ির ভাড়াটিয়া মো. সোহেল রানা।কাশিমপুর থানার মামলার বাদি মো. সোহেল রানা এজাহারে উল্লেখ করেন যে, তিনি একটি কোম্পানির সেলসম্যান হিসাবে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ করেন। গত ৪ আগস্ট বিকাল ৪টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী বাসস্ট্যান্ডে রাস্তার উপর অবস্থান করছিলেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা চক্রবর্তী বাসস্ট্যান্ড অবস্থান করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকলে আ ক ম মোজাম্মেল হকের নির্দেশে তিনি ও অন্য নামীয় আসামীরাসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ জন সন্ত্রাসী বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রামদা লাঠি সোটা নিয়ে আন্দোলনকারী ছাত্র জনতার উপর আক্রমণ ও গুলি করতে থাকে। এসময় একটি গুলি তার ডান পায়ে হাঁটুর নিচে লেগে বের হয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সে একদিনে ৭ নবজাতক নরমাল ডেলিভারী

রাণীনগরের একডালা ও পারইল ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ  

আমতলী সরকারী কলেজের অধ্যক্ষের দায়িত্বে আব্দুল মান্নান; উচ্ছাসিত শিক্ষক ও শিক্ষার্থীরা

যানজট নিরসনসহ জেলার সকল ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য প্রশংসায় ভাসছেন না’গঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া 

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক অবৈধভাবে কর্তনকৃত বাঁশ জব্দ

বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোরের বাঘারপাড়ার সেই ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

সাত বছরের শিশু ধর্ষণকারী পাষন্ড ইউসুফ আটক

কাশিয়ানীতে দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধধংস