বাংলাদেশ সকাল
সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুরে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই পিঠা উৎসব হয়।

পিঠা-পুলি লোকজ ও নান্দনিক সংস্কৃতির প্রকাশ ঘটায়। গ্রামবাংলায় এসব পিঠা-পার্বণের আনন্দ-উদ্দীপনা এখনো মুছে যায়নি। এই আনন্দ ও ঐতিহ্যকে ধরে রাখতেই নাটোরের গুরুদাসপুরে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব।

ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে এসময় থানার ওসি মো. আব্দুল মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. মিলন মিয়া, উপজেলা পরিষদের সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পিঠা উৎসবে জনপ্রিয় ভাপা পিঠা ছাড়াও চিতই পিঠা, দুধচিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা সহ প্রায় ২০ আইটেমের সুস্বাদু পিঠার আয়োজন করা হয়। উৎসবকে আরো প্রাণবন্ত করতে সঙ্গীত শিল্পীদের গাওয়া মনোমুগ্ধকর গান নিয়ে ঘন্টাব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন, একসময় পিঠা তৈরি ছিল আবহমান বাংলার মেয়েদের ঐতিহ্য। পিঠা-পায়েসকে নিয়ে গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে এখনো অসংখ্য গান, কবিতা ও ছড়া প্রচলিত আছে। এদেশে যেমন শত শত নামের ধান ছিল, তেমনি সেসব ধানের পিঠারও অন্ত ছিল না। তবে পিঠা উৎসবের আনন্দ ও ঐতিহ্যকে ধরে রাখতেই উপজেলা প্রশাসন এই আয়োজন করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ডিমলায় বিএনপির মহিলা দলের কর্মী সম্মেলন ও র‍্যালী 

নকলায় ৫ সন্তানের জননীর আত্মহত্যা

রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মোসলেম উদ্দিন আহমেদ

প্রথমবারের মতো নির্বাচনে হারলেন মাহাথির মোহাম্মদ

রাণীশংকৈলে রাতোর ইউনিয়নে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

মানিকছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

সীতাকুণ্ডে তারুণ্যের উৎসব ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলে যাবে’

দেবহাটার ইছামতী নদী থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

চিটাগাং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ইয়াশা সাগর এর পোষ্ট