বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৯ মে ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৯, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী আর্থসামাজিক ও জীবনমানের উন্নয়নের লক্ষ্যে পানি সম্পদ প্রকল্পের আওতায় এই ভেড়া বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার গুরুদাসপুর উপজেলা পানি সম্পদ অধিদপ্তর ও ভেটোনারি মেডিকেলের আয়োজনে ৬৫টি পরিবারের মাঝে ১৩০ টি ভেড়া বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপি।

গুরুদাসপুর কৃষি অফিসার মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন ডক্টর মোঃ নজরুল ইসলাম ঝন্টু পরিচালক রাজশাহী বিভাগীয় পানি সম্পদ অধিদপ্তর, ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা পানি সম্পদ অধিদপ্তর নাটোর, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ রোকসানা আক্তার লিপি প্রমূখ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন গুরুদাসপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা জহুরুল ইসলাম।

এছাড়া ভেড়া বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার মোঃ আলমগীর হোসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গুরুদাগুরুদাসপুর।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ঈদগাঁওতে সাংবাদিক সাগরের পিতার মৃত্যু : জানাজায় শোকার্ত মানুষের ঢল 

বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে বাংলাদেশের মহাণ বিজয় দিবস উদযাপিত

সিদ্ধিরগঞ্জে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট 

সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদ চট্টগ্রাম জেলার ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন 

শেরপুরে মন্দির কমিটির দুপক্ষের দ্বন্দ্ব: প্রতিমা ভাঙ্গার তথ্য গুজব! 

হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ফলাফলে মারাত্মক বিপর্যয়

সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের দৃষ্টি নন্দন পিঠা উৎসব

বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

গাজীপুরের গাছা কলেজ মাঠে  ই-সেবা ফুটবল ম্যাচ