বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’প্রতিপাদ্যে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্য।

শুক্রবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও গুরুদাসপুর দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র্্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

র্্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা হল রুমে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ রোকসানা আক্তার লিপি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মোহাম্মদ শহিদুল ইসলাম শহীদ ভূমিকম্প, অগ্নি নির্বাপক সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার কলাকৌশল নিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে আলোচনা করেন এবং ডিসপ্লের মাধ্যমে তুলে ধরেন।

এ সময় স্কাউটের সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী নানা শ্রেণী পেশার মানুষ ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে রাণীশংকৈলে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ 

এসএসসির ফরম পূরণ শুরু ১৮ ডিসেম্বর, বাড়লো পরীক্ষার ফি

জগন্নাথপুরে সাইনবোর্ড বিহীন চলছে ফসল রক্ষা বাঁধের কাজ 

সাউথ এশিয়া বিজনেস এন্ড লডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন সীতাকুণ্ডের আরমান সিদ্দিকী

বড়াইগ্রাম তিনটি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সহয়তা প্রদান

যশোরের অভয়নগরে দিনব্যাপী একুশে গ্রন্থমেলা

শীর্ষ সন্ত্রাসী রুবেল অস্ত্রসহ আটক, পলাতক শাহারিয়া

রাণীনগরে ‘রূপসী নওগাঁর’ পক্ষ থেকে কুরআন ও শিক্ষা উপকরণ বিতরণ

মানসিক ভারসাম্যহীন মায়ের কোলজুড়ে এলো ফুটফুটে কন্যাসন্তান, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন