বাংলাদেশ সকাল
রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে রাণীশংকৈলে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁও মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

রবিবার (৯ মার্চ ) সকাল ১১টায় উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠ থেকে শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে পরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, ইসলামি ছাত্র শিবিরের জেলা তথ্য ও প্রচার সম্পাদক, সাব্বির রহমান, ছাত্রদল নেতা আরজু,  ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ ।

এ সময় জামায়াতের সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, যুবদল নেতা মনিরুজ্জামান মনি, প্রভাষক মোস্তাফিজুর রহমান ও প্রভাষক আবু সুলতান, শরিফ উদ্দিন মাস্টার প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে  ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণসহ সারাদেশের নারী-শিশু নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানান ও ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শৈলকুপায় ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিদের বিক্ষোভ

গংগাচড়ায় জাতীয় সমাজসেবা দিবস অনুষ্ঠিত

বদলগাছী পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল মন্দিরের চারপাশ জলাবদ্ধতা, দর্শনার্থীদের ভোগান্তি

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

শার্শায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

ক্ষুদ্র পরিসর থেকে বেড়ে উঠা লড়াকু সৈনিক সমীর চন্দ্র শীল এর আজ জন্মদিন 

অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ আজিজুর রহমান বরখাস্ত

যশোর জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের ক্যাশ বক্স ছিনতাইয়ের অভিযোগ

আপনার জায়গায় আপনি ভূমিকা পালন করেন তাহলে সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ থেকে মুক্তি পাবো -ডিসি নারায়ণগঞ্জ 

দেবহাটায় বই মেলা উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান