বাংলাদেশ সকাল
শনিবার , ২২ জুলাই ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে ফ্রিতে জন্ম-মৃত্যু নিবন্ধন, মিলছে উপহার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, স্টাফ রিপোর্টার॥ নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্প শুরু হয়েছে। এ ক্যাম্পে পরিষদটি তার নাগরিকদের জন্য ফ্রিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সুযোগ দিয়েছে। সেই সঙ্গে নিবন্ধন করলেই উপহার হিসেবে মিলছে তোয়ালে ও শিশুদের খেলনা সামগ্রী।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে পরিষদ চত্তরে এ ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো.আইয়ুব আলী।

জানা গেছে, শূন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুদের পাশাপাশি দেড় মাস থেকে এক বছর বয়সী শিশুদের ফ্রি জন্ম নিবন্ধন করা হচ্ছে ক্যাম্পে। পাশাপাশি ৩০ দিনের মধ্যে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন ও মৃত্যুসনদ প্রদান করা হচ্ছে ওই ক্যাম্পে।

ইউপি সচিব জালাল উদ্দিন জানান, ৩১ জুলাইয়ের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্য অর্জনের জন্য এ ক্যাম্পের আয়োজন। ইউপি চেয়ারম্যান মো.আইয়ুব আলী জানান, ৩১ জুলাই পর্যন্ত এ ক্যাম্প চলমান থাকবে। জন্ম-মৃত্যু নিবন্ধনে অভিভাবকদের উৎসাহিত করতে উপহার প্রদান করা হচ্ছে।

গুরদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রাবণী রায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন আমি আশা করি অন্যান্য ইউনিয়ন পরিষদে এরকম ব্যবস্থা করবেন যাতে জন্ম নিবন্ধনের বাইরে না থেকে সবাই ৪৫ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন অন্তর্ভুক্ত হতে পারেন আর আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ বিষয়ে সকলেই সহযোগিতা করবেন বলে আসা ব্যক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শীতের রাতে গ্রাম-গঞ্জে আনাচে কানাচে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা

রাণীশংকৈলে অটোরিকশার ধাক্কায় সাইকেল মেকারের মৃত্যু 

শেরপুরে নকলায় ২ সন্তানের জননীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

ঈদগাহ হাইস্কুলের প্রধান শিক্ষিকার পদত্যাগ ঠেকাতে এবার সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ 

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সজিব বাঁচতে চায়

পূজা মন্ডব পরিদর্শন করেছেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ড. জাহেদুল হক জাহিদ

তাহিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রাণীনগরে চাচা শ্বশুর কর্তৃক ভাতিজা বৌ ধর্ষণ

বাংলাদেশ আজ প্রযুক্তিনির্ভর উন্নয়নশীল ডিজিটাল দেশে রূপান্তরিত হয়েছে : পলক

ঈশ্বরদীতে রেল শ্রমিকলীগ নেতা নজরুল গ্রেফতার